Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

ডানকুনি, বারাসতে বিজেপি পার্টি অফিসে ভাঙচুর-আগুন, তছনছ পুলিশের গাড়িও

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ থেকে ধুন্ধুমার কাণ্ড বাঁধল হুগলির ডানকুনি ও উত্তর চব্বিশ পরগনার বারাসত চাঁপাডালি মোড়ে। দুটি জায়গাতেই বিক্ষোভকারীরা গুঁড়িয়ে দিল বিজেপির পার্টি অফিস। ডানকুনিতে ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সি

ডানকুনি, বারাসতে বিজেপি পার্টি অফিসে ভাঙচুর-আগুন, তছনছ পুলিশের গাড়িও

শেষ আপডেট: 15 December 2019 14:02

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ থেকে ধুন্ধুমার কাণ্ড বাঁধল হুগলির ডানকুনি ও উত্তর চব্বিশ পরগনার বারাসত চাঁপাডালি মোড়ে। দুটি জায়গাতেই বিক্ষোভকারীরা গুঁড়িয়ে দিল বিজেপির পার্টি অফিস। ডানকুনিতে ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির সভাতেও ব্যাপক গণ্ডগোলের ঘটনা ঘটল। এক যুবককে মারধরের খবর পেয়ে পুলিশ উদ্ধার করতে গেলে বিক্ষোভকারীদের তাণ্ডবে চুরমার হয়ে গেল পুলিশের গাড়ি। এদিন ডানকুনি রেল ওভার ব্রিজের নীচে বিজেপির অফিসে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। ডানকুনি হাউসিং মোড়ে এনআরসি ও নাগরিকত্ব আইন বিরোধী একটি সভা ছিল। সভা শেষ হওয়ার পর এই ঘটনা ঘটে। দুই বিজেপি কর্মী আহত হয়েছেন। তাঁরা সেই সময়ে পার্টি অফিসে বসে ছিলেন বলে জানা গিয়েছে। ডানকুনিতে অন্য একটি সভা ডেকেছিলেন ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি। অভিযোগ, ওই জমায়েতে এক যুবককে মারধর করা হয়। তাঁকে উদ্ধারে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িতেও। অনেকক্ষণ পরে ভিড়ের মধ্যে থেকে ওই যুবককে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে পুলিশ। উত্তর চব্বিশ পরগনার সদর শহর বারাসতের প্রাণকেন্দ্র চাঁপাডালি মোড়ের অদূরে বিজেপি পার্টি অফিসেও ভাঙচুরের ঘটনা ঘটে এদিন। অভিযোগ, ওই রাস্তা দিয়ে নাগরিকত্ব আইন বিরোধী মিছিল যাচ্ছিল। সেই মিছিল থেকেই এই হামলার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যারা হামলা চালিয়েছে, তাদের প্রত্যেকের মুখ কালো কাপড় দিয়ে বাঁধা ছিল। ডানকুনি ও বারাসত- দু'টি জায়গাতেই তাদের পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় তৃনমূলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। শাসকদল যদিও সব অভিযোগ অস্বীকার করেছে।

```