Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

বিজেপি-র যুব মোর্চার রাজ্যসভাপতিকে সারারাত থানায় অত্যাচারের অভিযোগ, রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

দ্য ওয়াল ব্যুরো: বিজেপি যুব মোর্চার রাজ্যসভাপতি দেবজিৎ সরকারকে থানায় আটকে সারারাত নির্যাতন চালিয়েছে পুলিশ। এই অভিযোগে এ বার ইসলামপুরের আঁচ পৌছলো লুটিয়েন দিল্লির সাউথ ব্লক পর্যন্ত। পুলিশি নির্যাতনের ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ

বিজেপি-র যুব মোর্চার রাজ্যসভাপতিকে সারারাত থানায় অত্যাচারের অভিযোগ, রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

শেষ আপডেট: 27 September 2018 14:29

দ্য ওয়াল ব্যুরো: বিজেপি যুব মোর্চার রাজ্যসভাপতি দেবজিৎ সরকারকে থানায় আটকে সারারাত নির্যাতন চালিয়েছে পুলিশ। এই অভিযোগে এ বার ইসলামপুরের আঁচ পৌছলো লুটিয়েন দিল্লির সাউথ ব্লক পর্যন্ত। পুলিশি নির্যাতনের ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রিপোর্ট চাওয়া হয়েছে রাজ্যের কাছে। ইসলামপুরে দাড়িভিটে দুই ছাত্র হত্যার প্রতিবাদে বুধবার বাংলা বনধের ডাক দিয়েছিল বিজেপি। রাজ্যের বিভিন্ন অংশের মতো উত্তরদিনাজপুরের ওই জনপদেও তৃণমূল-বিজেপি উত্তেজনায় গতকাল সারাদিন উত্তপ্ত ছিল। এরই মধ্যে বিজেপি-র তরফে বলা হয়, তাদের যুব মোর্চার রাজ্য সভাপতিকে গ্রেফতার করে নিয়ে গেছে ইসলামপুর থানার পুলিশ। সন্ধের পর জানা যায় ইসলামপুর থানায় রাখা হয়েছে দেবজিৎকে। কিন্তু তাঁকে গ্রেফতারর ব্যাপারটি স্পষ্ট হয় বৃহস্পতিবার বেলায়। যখন তাঁকে আদালতে তোলা হয়। কিন্তু এর মধ্যেই বিজেপি-র তরফে অভিযোগ তোলা হয়, সারারাত থানার মধ্যে দেবজিতের উপর অকথ্য অত্যাচার চালিয়েছে পুলিশ। খবর যায় দিল্লিতে বিজেপি-র যুব মোর্চার সদর বাড়িতে। সংগঠনের সহসভাপতি মধুকেশ্বর দেশাই ই-মেল করেন স্বরাষ্ট্রমন্ত্রকে। নড়েচড়ে বসে দিল্লি। গোটা ঘটনার রিপোর্ট তলব করে রাজ্যকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী কিরেন রিজিজু । রাজ্য বিজেপি-র তরফে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছেও অভিযোগ জানানো হয়েছে বলে দাবি করা হয়েছে। যদিও রাজ্য পাল এখন কলকাতায় নেই। তিনি রয়েছেন এলাহাবাদে। বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর চিঠির উত্তরে রাজ্য কিছু জানায়নি। এখন দেখার ইসলামপুর পুলিশের বিরুদ্ধে ওঠা এই নতুন অভিযোগ কোন দিকে মোড় নেয়।

```