Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা, বিজেপির দুই নেতার বিরুদ্ধে এফআইআর বিজেপি কর্মীরই

দ্য ওয়াল ব্যুরো: শাসক দলের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলে প্রতি মুহুর্তে বিরোধিতা করছেন রাজ্য বিজেপির নেতারা। এবার দুর্নীতির অভিযোগ উঠল বিজেপি নেতাদের বিরুদ্ধে। আর অভিযোগ তুললেন বিজেপিরই কর্মী। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের দুই বিজ

চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা, বিজেপির দুই নেতার বিরুদ্ধে এফআইআর বিজেপি কর্মীরই

শেষ আপডেট: 15 July 2020 04:11

দ্য ওয়াল ব্যুরো: শাসক দলের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলে প্রতি মুহুর্তে বিরোধিতা করছেন রাজ্য বিজেপির নেতারা। এবার দুর্নীতির অভিযোগ উঠল বিজেপি নেতাদের বিরুদ্ধে। আর অভিযোগ তুললেন বিজেপিরই কর্মী। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের দুই বিজেপি নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন দলেরই এক কর্মী। চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে হেমন্ত রুইদাস নামের এক বিজেপি কর্মীর কাছ থেকে ২ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে খণ্ডঘোষের দুই বিজেপি নেতা মহাদেব তা ও পিন্টু সামের বিরুদ্ধে। টাকা ফেরত দেওয়া তো দূর, বিজেপি কর্মীকে নাকি খুনেরও হুমকি দিয়েছেন তাঁরা। তাই হেমন্ত ওই দুই বিজেপি নেতার বিরুদ্ধে গত রবিবার খণ্ডঘোষ থানায় এফআইআর দায়ের করেছেন। এই ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে । খণ্ডঘোষের সরঙ্গা গ্রামে বাড়ি বিজেপি কর্মী হেমন্ত রুইদাসের। পিন্টু সাম খণ্ডঘোষের ৪ নম্বর জেলাপরিষদ মণ্ডলের সাধারণ সম্পাদক। একই মণ্ডলে বিজেপির শক্তিকেন্দ্র প্রমুখের দায়িত্বে রয়েছেন মহাদেব তা। পুলিশকে লিখিতে অভিযোগে হেমন্ত জানিয়েছেন, একই দল করার সুবাদে ২০১৯ লোকসভা নির্বাচনের সময়ে তাঁর সঙ্গে পরিচয় হয় মহাদেব তা ও পিন্টু সামের। হেমন্তর গ্রামেই বাড়ি মহাদের তার। পিন্টু সামের বাড়ি খণ্ডঘোষের আমরাল গ্রামে। হেমন্তর অভিযোগ, এই দুই বিজেপি নেতা তাঁর স্ত্রী মাম্পিকে আইসিডিএস-এ এবং তাঁকে বন্ধন ব্যাঙ্কে চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তার জন্য ৪ লক্ষ টাকা লাগবে বলে ওই দুই বিজেপি নেতা তাঁকে জানান। দলেরই দুই পদাধিকারী নেতার কথা তিনি বিশ্বাস করেন বলে জানিয়েছেন হেমন্ত। তাঁদের ২ লক্ষ টাকা দেন তিনি। চাকরি হয়ে যাওয়ার পর বাকি ২ লক্ষ টাকা দিয়ে দেওয়ার কথা ছিল। হেমন্তর অভিযোগ, দুই বিজেপি নেতা তাঁর কাছ থেকে ২ লক্ষ টাকা নিলেও এখনও চাকরির কোন ব্যবস্থা করে দেননি। উলটে তিনি টাকা ফেরত চাওয়ায় তাঁকে খুনের হুমকি দিচ্ছেন তাঁরা। এছাড়াও ওই দুই নেতা কখনও পুলিশ পরিচয় দিয়ে, আবার কখনও উকিল পরিচয় দিয়ে ফোন করে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখাচ্ছেন বলেও অভিযোগ হেমন্তর। বিজেপি কর্মীর দায়ের করা এই অভিযোগের ভিত্তিতে খণ্ডঘোষ থানার পুলিশ প্রতারণা ও খুনের হুমকি- সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে। মহাদেব তা ও পিন্টু সামের ফোন সুইচ অফ থাকায় কোনও প্রতিক্রিয়া মেলেনি। দুই নেতার খোঁজ শুরু করেছে পুলিশ। এই ঘটনা সামনে আসায় প্রতিবাদে স্বোচ্চার হয়েছে খণ্ডঘোষের ব্লক তৃণমূলের নেতা ও কর্মীরা। খণ্ডঘোষ ব্লক তৃণমূল সভাপতি অপার্থিব ইসলাম বলেন, “উপর তলা থেকে নিচু তলা পর্যন্ত সব বিজেপি নেতারাই চোর ও দুর্নীতিগ্রস্ত। সারা দেশ জুড়ে বিজেপি লুঠ চালাচ্ছে। নিজের দলের সাধারণ কর্মীদের কাছ থেকে টাকা লুঠ করতেও কসুর করছে না তারা। এরথেকে বড় লজ্জার আর কী হতে পারে।” অন্যদিকে খণ্ডঘোষের বিজেপি পর্যবেক্ষক বিজন মণ্ডল দাবি করেছেন, “সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। দুই বিজেপি নেতাকে ফাঁসাতে তৃণমূল চক্রান্ত করে এইসব মিথ্যা মামলা রুজু করিয়েছে। রাজনৈতিক ভাবেই তৃণমূলের এইসব চক্রান্তের মোকাবিলা করবে বিজেপি।”

```