Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বনগাঁয় দুষ্কৃতীদের মারে গুরুতর আহত বিজেপি কর্মী, অভিযোগ তৃণমূলের দিকে, থানায় অবস্থান বিক্ষোভ বিজেপির

দ্য ওয়াল ব্যুরো: বনগাঁ থানার বিএসএফ মোড় এলাকার ভবানীপুর রোডে দোকান থেকে টেনে বার করে এক বিজেপি কর্মীকে বাঁশ, লাঠি ও রড দিয়ে বেধড়ক মারধর করল একদল দুষ্কৃতী। গুরুতর আহত অবস্থায় তাঁকে কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় তৃণমূলের দিকে অভ

বনগাঁয় দুষ্কৃতীদের মারে গুরুতর আহত বিজেপি কর্মী, অভিযোগ তৃণমূলের দিকে, থানায় অবস্থান বিক্ষোভ বিজেপির

শেষ আপডেট: 11 June 2020 13:42

দ্য ওয়াল ব্যুরো: বনগাঁ থানার বিএসএফ মোড় এলাকার ভবানীপুর রোডে দোকান থেকে টেনে বার করে এক বিজেপি কর্মীকে বাঁশ, লাঠি ও রড দিয়ে বেধড়ক মারধর করল একদল দুষ্কৃতী। গুরুতর আহত অবস্থায় তাঁকে কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে। আহতের নাম সুতনু দেবনাথ ওরফে হুলো। তিনি বনগাঁ গ্রামীণ ১ নম্বর শক্তি কেন্দ্রের বিজেপি প্রমুখ। তাঁর বাড়ি বনগাঁ থানার জয়পুর ফুলতলা কলোনি এলাকায়। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে স্থানীয়রা বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে কলকাতায় স্থানান্তরিত করেন। এলাকা সূত্রে জানা গেছে, এদিন নিজের মোটর পার্টসের দোকানে ছিলেন ওই যুবক। কয়েক জন দুষ্কৃতী এসে দোকান ঘর থেকে তাঁকে টেনে বার করে মারধর করে। প্রতিবাদে ক্ষুব্ধ বিজেপি-নেতা কর্মীরা বনগাঁ থানার সামনে বিক্ষোভ দেখিয়ে ও অবস্থান শুরু করেন। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি হয়েছে বলে অভিযোগ। প্রবল বৃষ্টিতেও চলতে থাকে অবস্থান বিক্ষোভ। সেখানে ছিলেন বিধায়ক বিশ্বজিৎ দাস, দেবদাস মণ্ডল প্রমুখ। পৌনে তিন ঘণ্টা ধরে চলে অবরোধ। বনগাঁর তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ বলেন, “বিজেপি পরিকল্পিত ভাবে বনগাঁয় অশান্তি সৃষ্টি করতে চাইছে। স্থানীয় স্তরে দুষ্কৃতীদের বিজেপি নেতৃত্ব মদত দিচ্ছে। এলাকার মানুষ তা প্রতিরোধ করেছে মাত্র। আমাদের বেশ কয়েক জন কর্মীকেও মারধর করেছে। পুলিশ উদ্ধার করতে গেলে তাদের উপরে চড়াও হয় দুষ্কৃতীরা। আমি ব্যক্তিগত ভাবে গোটা ঘটনা জেলা নেতৃত্বকে জানিয়েছি।” বিশ্বজিৎ দাস বলেন, “এলাকার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কয়েক জন কুখ্যাত সমাজবিরোধী-সহ পনেরো থেকে কুড়ি জনকে পাঠায়। তারা সকাল এগারোটা নাগাদ হামলা করে আমাদের কর্মীর মাথা ফাটিয়ে হাত-পা ভেঙে দেয়। তাঁকে মেরে ফেলার জন্যই পাঠানো হয়েছিল। আমরা এই ঘটনায় প্রশাসনের কাছে উপযুক্ত তদন্ত দাবি করছি ও অপরাধীদের শাস্তি দাবি করছি।” বনগাঁ জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এই মারামারির ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তবে তারা কোন রাজনৈতিক দলের সেটা নিশ্চিত করে জানায়নি পুলিশ।

```