Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

বাজপেয়ীর স্মরণ সভা, আমন্ত্রণ জানাতে আলিমুদ্দিন এবং কালীঘাট যাচ্ছে বিজেপি

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবারই বাংলার বিজেপি নেতারা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর চিতা ভস্ম ভাসিয়েছেন গঙ্গাসাগরে। আর শনিবারই তাঁর স্মরণসভার আমন্ত্রণ নিয়ে সিপিএম রাজ্য দফতর এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাবে

বাজপেয়ীর স্মরণ সভা, আমন্ত্রণ জানাতে আলিমুদ্দিন এবং কালীঘাট যাচ্ছে বিজেপি

শেষ আপডেট: 24 August 2018 19:32

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবারই বাংলার বিজেপি নেতারা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর চিতা ভস্ম ভাসিয়েছেন গঙ্গাসাগরে। আর শনিবারই তাঁর স্মরণসভার আমন্ত্রণ নিয়ে সিপিএম রাজ্য দফতর এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাবে বিজেপি। বিজেপি সূত্রে খবর, তাঁদের দুই প্রতিনিধি রাজু বন্দ্যোপাধ্যায় এবং সায়ন্তন বসু যাবেন আলিমুদ্দিন স্ট্রিট এবং কালীঘাটে। আগামী ২৯অগস্ট মহাজাতি সদনে বিজেপি রাজ্য কমিটির তরফে বাজপেয়ীর স্মরণ সভা অনুষ্ঠিত হবে। বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, মুকুল রায়রাও উপস্থিত থাকবেন ওই স্মরণ অনুষ্ঠানে। বাজপেয়ীর মৃত্যু দিনে দিল্লির এইমস হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন সমস্ত রাজনৈতিক দলের নেতারা। প্রাক্তন প্রধানমন্ত্রীর অবস্থা সংকটজনক শুনেই গত ১৬অগস্ট দুপুরের বিমানে দিল্লি উড়ে যান মুখ্যমন্ত্রী। ওই দিন বিকেল পাঁচটা পাঁচ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাজপেয়ী। পরের দিন তাঁর শেষ যাত্রায় মানুষের ঢল নামে রাজধানীর রাজপথে। প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন দেশের প্রতিনিধিরাও। রাজ্য বিজেপি'র তরফে জানানো হয়েছে, সমস্ত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে অটলজির স্মরণ সভায়। সিপিএম বা তৃণমূলের তরফে কারা ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে কৌতুহলী মহলের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি ওই দিন মহাজাতি সদনে যান তাহলে দীর্ঘ এক বছর ২০দিন পর মমতা-মুকুলকে দেখা যাবে এক সভায়। গত বছর ৯অগস্ট ভারত ছাড়ো দিবসে মেদিনীপুর কলিজিয়েট মাঠে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল দুজনকে। তারপরই তৃণমূল ছাড়েন একদা তৃণমূলের সেকেন্ডম্যান।

```