Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

দাঁতনে তৃণমূলের পার্টি অফিসে বোমা মারার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: তৃণমূলের পার্টি অফিসে বোমা মারার অভিযোগ উঠল বিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে বিরুদ্ধে। দাঁতন ২ নম্বর ব্লকের আমরদা এলাকায় একটি পার্টি অফিস রয়েছে তৃণমূলের। তৃণমূলের অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় কিছু বিজেপি

দাঁতনে তৃণমূলের পার্টি অফিসে বোমা মারার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে

শেষ আপডেট: 16 October 2020 09:38

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: তৃণমূলের পার্টি অফিসে বোমা মারার অভিযোগ উঠল বিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে বিরুদ্ধে। দাঁতন ২ নম্বর ব্লকের আমরদা এলাকায় একটি পার্টি অফিস রয়েছে তৃণমূলের। তৃণমূলের অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় কিছু বিজেপির কর্মী মদ্যপ অবস্থায় এসে পার্টি অফিসে বোমা ছোড়ে। দলের পতাকাও ছিঁড়ে দেয় তাঁরা। অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছে বিজেপি। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধে থেকে অশান্তির সূত্রপাত। ভোররাত পর্যন্ত দফায় দফায় দু’দলের কর্মী-সমর্থকদের মধ্যে গন্ডগোল চলে। ভোররাতে তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করে বোমা ছোড়া হয়। তারপরেই তেতে ওঠে গোটা এলাকা। বেলদা থানা ও জড়াগেড়িয়া ফাঁড়ির বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। হরিহর গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূল নেতা মিলন দাস বলেন, ‘‘গোটা রাজ্যেই অশান্তি সৃষ্টির চেষ্টা করছে বিজেপি। দাঁতনেও বারবার অশান্তি করছে তাঁরা। শুক্রবার ভোরে আমাদের পার্টি অফিস লক্ষ্য করে বোমা ছোড়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। দলের পতাকা ছিঁড়ে দেয়। আমাদের কর্মী সমর্থকরা বাধা দিলে তাঁদের উপর চড়াও হয়।’’ বিজেপি অবশ্য এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। দাঁতন ২ নম্বর ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি শেখ আজিজুল আলি বলেন, ‘‘বৃহস্পতিবার সন্ধায় আমাদের দলের কর্মীরা কৃষি আইনের সমর্থনে একটি বৈঠক করে। পরে তাঁরা যখন দলীয় পতাকা লাগাচ্ছিল, তখন তৃণমূল এসে বাধা দেয়। তখন ঝামেলা হয়। তবে কোনও বোমাবাজির ঘটনা ঘটেনি।’’ শুক্রবার ভোর রাতে ওই ঘটনার পর শুক্রবার সকাল থেকে ওই এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। এলাকায় উত্তেজনা থাকায় এখনও মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।

```