Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

উমফানের ত্রাণের টাকা বিলিতে স্বজনপোষণের অভিযোগ, হিঙ্গলগঞ্জের বিডিওকে স্মারকলিপি বিজেপির, অভিযোগ অস্বীকার তৃণমূলের

দ্য ওয়াল ব্যুরো: ঘুর্ণীঝড় উমফানে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেওয়ার নামে বেছে বেছে শুধু তৃণমূল কংগ্রেস কর্মীদের অ্যাকাউন্টেই টাকা দিয়েছে রাজ্য সরকার – এই অভিযোগ তুলে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের বিডিওর কাছে স্মারকলিপি দিল বিজেপি। ২০ মে ঘুর্ণ

উমফানের ত্রাণের টাকা বিলিতে স্বজনপোষণের অভিযোগ, হিঙ্গলগঞ্জের বিডিওকে স্মারকলিপি বিজেপির, অভিযোগ অস্বীকার তৃণমূলের

শেষ আপডেট: 3 June 2020 12:32

দ্য ওয়াল ব্যুরো: ঘুর্ণীঝড় উমফানে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেওয়ার নামে বেছে বেছে শুধু তৃণমূল কংগ্রেস কর্মীদের অ্যাকাউন্টেই টাকা দিয়েছে রাজ্য সরকার – এই অভিযোগ তুলে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের বিডিওর কাছে স্মারকলিপি দিল বিজেপি। ২০ মে ঘুর্ণীঝড় উমফানে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকেও যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। বিজেপির হিসাব অনুযায়ী উমফান ঝড়ে হিঙ্গলগঞ্জ ব্লকের ন’টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘর ভেঙে যাওয়া প্রায় আটত্রিশ হাজার মানুষের নামের তালিকা তারা তৈরি করে ফেলেছে। ইতিমধ্যেই প্রশাসনিক সূত্রে জানা গেছে হিঙ্গলগঞ্জে দুর্গত ও ক্ষতিগ্রস্তদের মধ্যে বারোশো পঞ্চাশ জনের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তারপরেই বিজেপি অভিযোগ করেছে, বিভিন্ন অঞ্চলের তৃণমূল কর্মীদের টাকা পাইয়ে দেওয়ার জন্য তৃণমূল পরিচালিত হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির প্রতিনিধিরা পক্ষপাতিত্ব মূলক কাজ করে চলেছে। বিজেপির সমর্থক হওয়ায় প্রকৃত গৃহহীনদের নাম তালিকা থেকে বাদ গেছে বলে অভিযোগ করেছে বিজেপি। এব্যাপারে তারা হিঙ্গলগঞ্জের বিডিওর কাছে স্মারকলিপি দিয়েছে। হিঙ্গলগঞ্জের বিজেপি নেতা রক্তিম ঢালী বলেন, “উমফানে ক্ষতিগ্রস্তদের সাহায্যের ব্যাপারে বিডিও আমাদের আশ্বাস দিয়েছেন যথেষ্ট ভাবে। উনি আমাদের রিপোর্ট দিতে বলেছেন। আমরা দু’এক দিনের মধ্যেই বিডিওর কাছে রিপোর্ট জমা দেব। তাতে কাজ না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব।” হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শহিদুল্লাহ গাজি বলেন, “আমরা যেভাবে পঞ্চায়েত সমিতি পরিচালনা করছি সেখানে এই ধরনের অভিযোগ ওঠা দুঃখজনক। এখানে দলমত নির্বিশেষে আমরা সকলকেই দেখছি। মুখ্যমন্ত্রী বলেছেন কোনও মানুষ যেন ত্রাণ থেকে বঞ্চিত না হন। আমরাও তাঁদের হাতে সরকারি সাহায্য পৌঁছে দিচ্ছি। যদি কেউ বাদ পড়ে গিয়ে থাকেন, আমি বিডিওতে বলেছি তাঁদের নাম নিয়ে নিতে। একশোর মধ্যে যদি একটাও ভুল হয়ে থাকে তাহলেও আমরা তা দেখে নেব।”

```