Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

নৈহাটিতে বিজেপি কার্যালয়ে বোমাবাজি, ভাঙচুর, হামলা গেরুয়া শিবিরের কর্মীর বাড়িতেও

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ফের একবার বিজেপির পার্টি অফিসে বোমাবাজি ও ভাঙচুরের অভিযোগ উঠল। হামলা চালানো হয়েছে বিজেপি কর্মীর বাড়িতেও। এই ঘটনায় অভিযোগের নিশানায় শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা। অবশ্য অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, ব

নৈহাটিতে বিজেপি কার্যালয়ে বোমাবাজি, ভাঙচুর, হামলা গেরুয়া শিবিরের কর্মীর বাড়িতেও

শেষ আপডেট: 6 December 2020 07:41

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ফের একবার বিজেপির পার্টি অফিসে বোমাবাজি ও ভাঙচুরের অভিযোগ উঠল। হামলা চালানো হয়েছে বিজেপি কর্মীর বাড়িতেও। এই ঘটনায় অভিযোগের নিশানায় শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা। অবশ্য অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই হামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার নৈহাটিতে। সেখানকার গরিফা এলাকায় বিজেপির একটি পার্টি অফিসে হামলা চালানোর অভিযোগ উঠেছে। বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। এই নিয়ে ওই কার্যালয়ে তিনবার হামলা চালানো হল বলে অভিযোগ তুলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। অন্যদিকে আবার নৈহাটির মালঞ্চর একটি পার্টি অফিসেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। সেখানে ভাঙচুর চালানো হয়েছে। তছনছ করা হয়েছে পার্টি অফিস। কাছেই গণেশ ঘোষ নামের এক বিজেপি কর্মীর বাড়িতেও বোমাবাজি হয়েছে বলে অভিযোগ। যদিও এই বোমাবাজির ঘটনায় কেউ হতাহত হননি বলেই জানা গিয়েছে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বিজেপির বারাকপুরের লিগাল সেলের কনভেনর সোমনাথ মণ্ডল এই হামলার বিষয়ে জানিয়েছেন, “ওই এলাকায় বিজেপির সংগঠন বাড়ছে। তাই তৃণমূল কংগ্রেসের মাথা খারাপ হয়ে গিয়েছে। সেই কারণেই বোমা মেরে, হামলা চালিয়ে সবার মনে ভয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা।” অবশ্য তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই হামলা হয়েছে। এর সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নন বলেই দাবি করেছেন তাঁরা।

```