Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্দেশখালি নিয়ে জেলায় জেলায় বিজেপি-র পথ অবরোধ, কলকাতায় মিছিল আটকাল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালির ঘটনা নিয়ে রবিবার রাজ্যের একাধিক জেলায় রাস্তা অবরোধ করল বিজেপি। বাঁকুড়া থেকে হুগলি, মেদিনীপুর থেকে ব্যারাকপুর, সর্বত্র রাস্তা অবরোধের কর্মসূচিতে নামে গেরুয়া শিবির। বিকেলে কলকাতায় পুলিশ আটকে দেয় বিজেপি-র যুব মোর্চ

সন্দেশখালি নিয়ে জেলায় জেলায় বিজেপি-র পথ অবরোধ, কলকাতায় মিছিল আটকাল পুলিশ

শেষ আপডেট: 9 June 2019 10:23

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালির ঘটনা নিয়ে রবিবার রাজ্যের একাধিক জেলায় রাস্তা অবরোধ করল বিজেপি। বাঁকুড়া থেকে হুগলি, মেদিনীপুর থেকে ব্যারাকপুর, সর্বত্র রাস্তা অবরোধের কর্মসূচিতে নামে গেরুয়া শিবির। বিকেলে কলকাতায় পুলিশ আটকে দেয় বিজেপি-র যুব মোর্চার মিছিল। আটক করা হয় কর্মীদের। হুগলির শ্রীরামপুরে বটতলা মোড় ও ডানকুনির অহল্যা বাই রোড অবরোধ করেন বিজেপি কর্মীরা। ব্যারাকপুর চিড়িয়া মোড়ে দীর্ঘক্ষণ চলে পথ অবরোধ। ব্যাপক যানজট তৈরি হয় বিটি রোডে। অন্যদিকে বাঁকুড়ার একাধিক জায়গায় পথ অবরোধ করে বিজেপি। মেদিনীপুর, বীরভূম, হাওড়া-সহ উত্তরবঙ্গের একাধিক জেলাতেও সন্দেশখালি নিয়ে পথে নামে বিজেপি। ন্যাজাটের ওই ঘটনার প্রতিবাদে রবিবার বিকেলে কলকাতায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল বিজেপি-র যুব মোর্চা। দলের রাজ্য দফতর মূরলীধর সেন লেন থেকে মিছিল সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে খানিকটা এগোতেই মহাত্মা গান্ধী রোডের ক্রসিং-এ মিছিল আটকায় বিরাট পুলিশ বাহিনী। আটক করা হয় একাধিক বিজেপি কর্মীকে। তৃণমূল বিজেপি সংঘর্ষে অগ্নিগর্ভ সন্দেশখালির ন্যজাটের হাটগাছি এলাকা।  এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে তিনজনের দেহ। তৃণমূলের দাবি তাদের ছ’জন কর্মী নিখোঁজ। খুন করে দেহ লোপাট করার অভিযোগ তুলেছে বিজেপি-র বিরুদ্ধে। পাল্টা বিজেপি নেতা মুকুল রায় নাম দিয়ে দাবি করেছেন পাঁচ বিজেপি কর্মীকে খুন করেছে তৃণমূলের বাহিনী। এই ঘটনায় কেন্দ্রীয় হস্তক্ষেপ চাইছে বিজেপি। সন্দেশখালির ঘটনা গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানান মুকুল রায়। রাতেই সন্দেশখালির ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করে স্বরাষ্ট্রমন্ত্রক।

```