Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ছেলেকে ভালোবাসি, কিন্তু আইন চলুক আইনের পথেই, টুইট রূপার

দ্য ওয়াল ব্যুরো: বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে গ্রেফতার হয়েছেন তাঁর ছেলে আকাশ। ইতিমধ্যেই টুইট করে বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় লিখেছেন, ছেলেকে ভালোবাসি। কিন্তু আইন, আইনের পথেই চলুক। পুলিশ সূত্রে খবর, জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হয়েছে আকা

ছেলেকে ভালোবাসি, কিন্তু আইন চলুক আইনের পথেই, টুইট রূপার

শেষ আপডেট: 16 August 2019 07:51

দ্য ওয়াল ব্যুরো: বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে গ্রেফতার হয়েছেন তাঁর ছেলে আকাশ। ইতিমধ্যেই টুইট করে বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় লিখেছেন, ছেলেকে ভালোবাসি। কিন্তু আইন, আইনের পথেই চলুক। পুলিশ সূত্রে খবর, জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হয়েছে আকাশকে। ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা, মোটর ভেহিকেল অ্যাক্ট এবং সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগে ৩ পিডিপিপি অ্যাক্টে আকাশের বিরুদ্ধে রুজু হয়েছে মামলা। বৃহস্পতিবার রাতে গল্ফ গার্ডেনে নিজের বাড়ির কাছেই এই দুর্ঘটনা ঘটান আকাশ। বেপোরোয়া গতির গাড়ি সজোরে ধাক্কা মারে রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাবের পাঁচিলে। ভেঙে যায় মজবুত পাঁচিলের বেশ অনেকটা অংশ। স্থানীয়দের অভিযোগ সবসময়ই নাকি এমন তীব্র গতিতে বেপরোয়া ভাবে গাড়ি চালান আকাশ। বহুবার সতর্ক করার পরেও কোনও লাভ হয়নি। বৃহস্পতিবার আকাশ মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলেও অভিযোগ করেন স্থানীয়রা। এই ঘটনার পর টুইট করে বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, অন্যায় হয়ে থাকলে সেটার জন্য যেন প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়। তিনি লিখেছেন, "আমার ছেলে আমার বাড়ির কাছেই একটা দুর্ঘটনায় পড়েছে। পুলিশকে খবর দিয়ে গোটা ঘটনাটা দেখতে বলেছি। প্রয়োজনীয় সমস্ত আইনি ব্যবস্থা যেন নেওয়া হয়। কোনও সুবিধা যেন না দেওয়া হয়। এটা নিয়ে দয়া করে রাজনীতি করবেন না। ছেলেকে ভালোবাসি। কিন্তু আইন তার নিজের পথেই চলবে। আমি অন্যায় করি না। অন্যায় সহ্যও করি না।" https://twitter.com/RoopaSpeaks/status/1162070559921827840 বৃহস্পতিবার রাতেই আটক করে মেডিক্যাল টেস্টের জন্য আকাশকে নিয়ে যাওয়া হয় এম আর বাঙুর হাসপাতালে। তবে আকাশ মদ্যপ ছিলেন এমন কোনও প্রমাণ রিপোর্টে পাওয়া যায়নি বলেই জানিয়েছে পুলিশ। এ দিকে রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাবের পাঁচিল ভাঙার ফলে সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে আকাশের বিরুদ্ধে পিপিডিপি অ্যাক্টে রুজু হয়েছে মামলা। আকাশের আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্যের কথায়, যে পাঁচিল ভেঙেছে সেটা বেসরকারি সম্পত্তি। তাই পুলিশ কী ভাবে এই মামলা রুজু করল সে ব্যাপারে প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি ক্লাবের কর্তাদের সঙ্গেও কথা বলা হচ্ছে বলে জানিয়েছেন দিব্যেন্দুবাবু। অন্যদিকে আকাশের পরিবারের দাবি, যে গাড়িতে দুর্ঘটনা ঘটেছে, মাস তিনেক ধরে সেটা গ্যারেজে পড়েছিল। বৃহস্পতিবার রাতে বাড়ির ফেরার সময় আকাশ বুঝতে পারেন গাড়ির অ্যাক্সিলারেটর বিগড়ে গিয়েছে। ব্রেক ধরছে না। আশেপাশের কারও যেন ক্ষতি না হয় তার জন্যই পাঁচিলে ধাক্কা মারেন তিনি। পুলিশ জানিয়েছে, গাড়িটির কোনও যান্ত্রিক গোলযোগ ছিল কি না তার জন্য মেক্যানিক্যাল টেস্ট করা হবে। ইতিমধ্যেই গাড়িটি বাজেয়াপ্ত করেছে যাদবপুর থানার পুলিশ। থানায় এসে গাড়ির নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছেন ফরেন্সিক দলের বিশেষজ্ঞরা। 

```