Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অভিষেকের ডায়মন্ড হারবারে বিজেপি ১২, তৃণমূল ৪

দ্য ওয়াল ব্যুরো: ডায়মন্ড হারবার লোকসভা জিতেছে তৃণমূল। চোদ্দর তুলনায় এ বার ব্যবধানও বাড়িয়েছেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবু ডায়মন্ড হারবার নিয়ে চিন্তামুক্ত থাকতে পারছে না তৃণমূল। যা হিসেব, তাতে ডায়মন্ড হারবার পুরসভার ১৬টি ওয়ার

অভিষেকের ডায়মন্ড হারবারে বিজেপি ১২, তৃণমূল ৪

শেষ আপডেট: 1 June 2019 13:42

দ্য ওয়াল ব্যুরো: ডায়মন্ড হারবার লোকসভা জিতেছে তৃণমূল। চোদ্দর তুলনায় এ বার ব্যবধানও বাড়িয়েছেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবু ডায়মন্ড হারবার নিয়ে চিন্তামুক্ত থাকতে পারছে না তৃণমূল। যা হিসেব, তাতে ডায়মন্ড হারবার পুরসভার ১৬টি ওয়ার্ডের মধ্যে ১২টি ওয়ার্ডে তৃণমূলকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে বিজেপি। লোকসভা ভোটের ফল বেরিয়েছে ২৩ মে। তারপর থেকে যত দিন যাচ্ছে, তত পরিষ্কার হচ্ছে বাংলায় কতটা ব্যপ্তি বাড়িয়েছে বিজেপি। লোকসভার নিরিখে এ রাজ্যেওর ১২৯টি বিধানসভায় এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। তা গণনার সন্ধে বেলাই স্পষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু যত সময় এগোচ্ছে, বুথ ওয়াড়ি ফলাফলের হিসেব কষে যা দেখা যাচ্ছে, তাতে শাসক দলের কপালে ভাঁজ পড়ারই কথা। ভোট বিশেষজ্ঞদের অনেকের মতেই, যে পরিমাণ ভোট পেয়েছে বিজেপি, তাতে এটা বোঝাই যাচ্ছে গ্রামের পর গ্রাম, পঞ্চায়েতের পর পঞ্চায়েতে এগিয়ে গেরুয়া শিবির। তেমনই বেশ কিছু পুর এলাকাতেও এট ট্রেন্ড বজায় রয়েছে। ডায়মন্ড হারবার পুরসভার মোট বুথ সংখ্যা ৩৮টি। এর মধ্যে ২৮টি বুথে এগিয়ে গেরুয়া শিবির। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পিছনে ফেলে সংখ্যাগরিষ্ঠ ওয়ার্ডে লিড পেয়েছেন বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়। অল্প ব্যবধান হলেও এগিয়ে বিজেপি-ই। মোট ভোটের অঙ্কতেও ডায়মন্ড হারবার পুর এলাকায় জোড়াফুলকে টেক্কা দিয়েছে পদ্মফুল। তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট ১১হাজার ৫৩৬। অন্য দিকে বিজেপির পেয়েছে ১৪ হাজার ২৩২ টি ভোট। পুর এলাকায় কম বেশি তিন হাজার ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। এই পুর বোর্ডের মেয়াদ ফুরিয়েছে। বকেয়া রয়েছে নির্বাচন । তবে শাসক দলের নেতারা এই হিসেবে খুব একটা পাত্তা দিচ্ছেন না। পুর এলাকার এক তৃণমূল নেতা বলেন, “লোকসভা ভোট আর পুরসভা ভোট এক নয়। সুতরাং এই ভোটের ফলাফলের প্রতিফলন পুর ভোটে পড়বে না।” তবে পর্যবেক্ষকদের মতে, আজ থেকে দশ-বারো বছর আগের বাংলার রাজনীতিটা একবার ফ্ল্যাশব্যাকে দেখে নিলেই বোঝা যাবে ট্রেন্ড কেমন করে তৈরি হয়। ২০০৯-এর লোকসভায় বাংলায় ১৯টি আসন জিতেছিল তৃণমূল। সে বারও ফলের বিশ্লেষন করে দেখা গিয়েছিল রাজ্যে প্রায় ১২০টির বেশি বিধানসভা এবং একের পর এক পুরসভায় পিছিয়ে পড়েছে বামেরা। কিন্তু আমল দেয়নি আলিমুদ্দিন। সিপিএম তথা বাম নেতারা বলেছিলেন, লোকসভা আর পুরসভা এক নয়। ২০১০ সালের ভোটে গঙ্গার দু’পারে লাইন দিয়ে পুরসভাগুলিতে কার্যত সাফ হয়ে গিয়েছিল লাল ঝাণ্ডা। রাজনৈতিক মহলের মতে, এই ট্রেন্ড যদি সত্যি বজায় থাকে, তাহলে তৃণমূলকে বড় মূল্য চোকাতে হবে আগামী কয়েকটি ভোটে। ডায়মন্ড হারবার তার একটা নমূনা মাত্র।

```