Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাওড়ার প্রাচীন রামমন্দিরে পুজো বিজেপি নেতাদের, বিশাল শোভাযাত্রা, উত্তর হাওড়ায় রোড মার্চ পুলিশের

দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যায় মহা সমারোহে রামমন্দিরের ভূমি পুজোর দিনে হাওড়ার প্রাচীন রামমন্দিরে পুজো দিলেন জেলা বিজেপির নেতাকর্মীরা। এদিন রাজ্যজুড়ে লকডাউন ঘোষণা করা হলেও নানারকম বাজনা বাজিয়ে ও আতসবাজি পুড়িয়ে বিশাল শোভাযাত্রা বের করা হয়। বিজে

হাওড়ার প্রাচীন রামমন্দিরে পুজো বিজেপি নেতাদের, বিশাল শোভাযাত্রা, উত্তর হাওড়ায় রোড মার্চ পুলিশের

শেষ আপডেট: 5 August 2020 13:25

দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যায় মহা সমারোহে রামমন্দিরের ভূমি পুজোর দিনে হাওড়ার প্রাচীন রামমন্দিরে পুজো দিলেন জেলা বিজেপির নেতাকর্মীরা। এদিন রাজ্যজুড়ে লকডাউন ঘোষণা করা হলেও নানারকম বাজনা বাজিয়ে ও আতসবাজি পুড়িয়ে বিশাল শোভাযাত্রা বের করা হয়। বিজেপি জানায়, সকাল ছ’টা থেকে লকডাউন। তার আগেই পুজোপাঠ সেরে ফেলা হয়েছে। বুধবার ভোর চারটে নাগাদ মধ্য হাওড়ার শ্যামাশ্রী সিনেমার মোড় থেকে হাজার খানেক বিজেপি কর্মী ও সমর্থক এ দিনের শোভাযাত্রায় শামিল হন। নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সঞ্জয় সিং এবং জেলা সদর সভাপতি সুরজিৎ সাহা। পুলিশ মোতায়েন করা হলেও সেই শোভাযাত্রায় তারা কোনও বাধা দেয়নি। শোভাযাত্রা শেষ হয় রামরাজাতলার রামমন্দিরে। এখানেই ভোর সাড়ে পাঁচটা নাগাদ রামের পুজো দেওয়া হয়। সঞ্জয় সিং বলেন, “যেহেতু আজ লকডাউন তাই সকাল ছ’টার আগেই আমরা পুজো দিয়েছি। এরপর যে যার নিজের বাড়িতে গিয়ে সেখানেই পুজো করি।” এদিন সকাল থেকে হাওড়া পুলিশ কমিশনারেট এলাকার বিভিন্ন জায়গায় কড়া পুলিশি টহলদারি ছিল। পুলিশ সূত্রে জানা গেছে যাতে কোথাও লকডাউন ভেঙে পুজো না হয় বা শোভাযাত্রা না বের হয় সে দিকে কড়া নজর ছিল তাদের। বিশেষ করে হাওড়া শহরের উত্তর অংশে বিজেপির কর্মী-সমর্থকের সংখ্যা বেশি থাকায় সেখানে পুলিশের বাড়তি নজরদারি ছিল। গোলাবাড়ি থানা এলাকায় বিজেপির সমর্থকের সংখ্যা বেশি। তাই এখানেও পুলিশের টহল দেখা যায় সকাল ছ’টা বাজতে না বাজতেই। ডিসি (উত্তর) পরভিন প্রকাশের নেতৃত্বে এদিন রোড মার্চ করে পুলিশ। বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিল রামরাজাতলা এলাকাতেও। স্থানীয় ইতিহাস অনুযায়ী জমিদার অযোধ্যারাম চৌধুরী স্বপ্নে আদেশ পেয়ে রামরাজাতলায় মন্দির প্রতিষ্ঠা করে রামের পুজো শুরু করেন। রথের উপরে প্রতি বছর মূর্তি তৈরি করা হয়। চৈত্র মাসে রামনবমীতে পুজো শুরু হয়। শ্রাবণ মাসের শেষ রবিবার ঠাকুর গঙ্গায় বিসর্জন দেওয়া হয়। রাম-রাবণের যুদ্ধের পরে সীতাকে উদ্ধার করে রাম অযোধ্যায় ফেরেন। তাঁর রাজ্যাভিষেক হওয়ার পরে প্রথম যে দরবার বসে তার অনুকরণে রথের উপরে মূর্তি তৈরি করা হয়। রামের রথে বশিষ্ঠ, ভরত, শত্রুঘ্ন, বিভীষণ, জাম্বুবান প্রমুখের মূর্তি রয়েছে। এছাড়াও রয়েছে সরস্বতী, জগদ্ধাত্রী ও শিবের মূর্তি সব মিলিয়ে ২৬টি। রামের পাশে আলাদা করে হনুমানের পুজোর ব্যবস্থা রয়েছে। এখানে সাবিত্রী-সত্যবান, বলিরাজা এবং বামন অবতারের পুজো হয়। রয়েছে যমের মূর্তিও।

```