
শেষ আপডেট: 6 September 2020 05:03
যুবকের পরিবারের অভিযোগ, আশুতোষ বিজেপি করায় মাঝেমধ্যেই তৃণমূলের তরফে তাঁদের হমকি দেওয়া হত। কিন্তু এভাবে যে হামলা হবে সেটা তাঁরা বুঝতে পারেননি। শনিবার রাতে খাওয়া দাওয়ার পরে বাড়ির পাশেই মাঠে এক বন্ধুর সঙ্গে গল্প করছিল আশুতোষ। তখনই পাঁচ-ছটি বাইকে করে ২০ থেকে ২৫ জন সেখানে আসে। তারা মারধর শুরু করে আশুতোষকে। লোহার রড-শাবল দিয়ে বেধড়ক মারা হয় তাঁকে। মাথা ফেটে যায় তাঁর। পালিয়ে যাওয়ার সময় দুষ্কৃতীরা গুলি চালায়। সেই গুলি তাঁর পেট ঘেঁষে বেরিয়ে যায়।
পরিবারের অভিযোগ, বিজেপি করার জন্যই আশুতোষের উপর হামলা হয়েছে। ওই এলাকায় বিজেপির শক্তি বাড়তে থাকায় ভয় পেয়ে এই কাণ্ড ঘটিয়েছে তৃণমূল। উপর তলার মদতেই এই হামলা করেছে দুষ্কৃতীরা।
বিজেপির অভিযোগ অবশ্য অস্বীকার করেছে তৃণমূল। নোয়াপাড়া শহর ২ তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল মজুমদার জানিয়েছেন, “তৃণমূল নয়, বরং বিজেপি দুষ্কৃতীদের মদত দেয়। ওরা চারদিকে বোম-পিস্তল নিয়ে লড়াই করছে। এটা ওদেরই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে হয়েছে। এতে তৃণমূলের কেউ যুক্ত নয়। সব ওদের কাজ। ভাটপাড়ায় গণ্ডগোল করছে ওরা। এখন নোয়াপাড়ায় ঢোকার চেষ্টা করছে। কিন্তু পারবে না। যা ঘটেছে সেটা পুলিশ দেখবে। প্রশাসনের উপর আমাদের ভরসা আছে।”
ঘটনার তদন্ত শুরু করেছে নোয়াপাড়া থানার পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে এলাকায় তীব্র উত্তেজনা থাকায় পুলিশি টহল চলছে।