Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৭২ ঘণ্টার মধ্যে বিজেপি কর্মীর খুনিদের না ধরলে আরামবাগ অচল করে দেব, হুঁশিয়ারি সায়ন্তনের

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকালে খালের জল থেকে উদ্ধার হয়েছে হুগলির গোঘাটের বিজেপি কর্মী কাশীনাথ ঘোষের দেহ। দুপুরে সেখানে গিয়ে প্রশাসনকে চরম হুঁশিয়ারি দিলেন রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। বললেন, পুলিশকে ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছ

৭২ ঘণ্টার মধ্যে বিজেপি কর্মীর খুনিদের না ধরলে আরামবাগ অচল করে দেব, হুঁশিয়ারি সায়ন্তনের

শেষ আপডেট: 28 July 2019 11:07

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকালে খালের জল থেকে উদ্ধার হয়েছে হুগলির গোঘাটের বিজেপি কর্মী কাশীনাথ ঘোষের দেহ। দুপুরে সেখানে গিয়ে প্রশাসনকে চরম হুঁশিয়ারি দিলেন রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। বললেন, পুলিশকে ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। তার মধ্যে খুনিদের না ধরতে পারলে আরামবাগ অচল করে দেওয়া হবে। কাশীনাথ ঘোষের দেহ উদ্ধারের পরেই স্থানীয় বিজেপি নেতারা অভিযোগ করেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে। কাশীনাথদের তৃণমূল যোগ দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছিল। কিন্তু তিনি রাজি হননি। তাই তাঁর এই পরিণাম হলো। দুপুরে সেখানে গিয়ে একই দাবি করেন সায়ন্তন। তিনি বলেন, "এটা নৈরাজ্যের প্রশাসন চলছে। পঞ্চায়েত ভোটের পর থেকে আমাদের ৮২ জন কার্যকর্তা খুন হলেন। অথচ প্রশাসন কোনও পদক্ষেপ নিচ্ছে না। আমি শুনেছি, কাশীনাথকে ফোনে হুমকি দেওয়া হচ্ছিল তৃণমূলে যোগ দেওয়ার জন্য। যোগ দেননি। তাই খুন করা হলো। ওঁর ফোনে সব কল রেকর্ডস আছে।" তারপরেই কার্যত হুঁশিয়ারির সুরে সায়ন্তন বলেন, "আরামবাগের অবস্থা সবথেকে খারাপ। অথচ কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা প্রশাসনকে ৭২ ঘণ্টা সময় দিচ্ছি। তার মধ্যে কাশীনাথ ঘোষের খুনিদের ধরতে হবে। নইলে তারপরে আমরা আরামবাগ অচল করে দেব। বনধ, বিক্ষোভ, প্রতিবাদে সব বন্ধ হয়ে যাবে।" এ দিন গোঘাটে বুদ্ধিজীবীদেরও নিজের নিশানা করেন বিজেপির এই অন্যতম সাধারণ সম্পাদক। তিনি বলেন, "যাঁরা জয় শ্রীরাম নিয়ে চিঠি দিচ্ছেন, তাঁরা এখন কোথায়। কাশীনাথের মতো এত মানুষের খুনের কথা বলে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখুন। তাঁরা কি এসব দেখতে পাচ্ছেন না, নাকি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছেন।" রবিবার সকালে হুগলি জেলার গোঘাটের নকুন্ডা এলাকার একটি খালে কোটা গ্রামের বাসিন্দা কাশীনাথ ঘোষের দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা খবর দেন পুলিশে। পুলিশ এসে দেহ উদ্ধার করে তা আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। কাশীনাথের পরিবার অভিযোগ করেছে, শনিবার রাতে বাড়ি ফেরেননি তিনি। তাই খোঁজাখুঁজি শুরু করেন তাঁরা। রবিবার সকালে তাঁর দেহ খালের জলে ভাসতে দেখা যায়। তৃণমূলই এই খুনের পিছনে রয়েছে বলে দাবি করেছে পরিবার। তৃণমূল অবশ্য বিজেপির সব অভিযোগ অস্বীকার করেছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, ‘লোকসভায় ভালো ফল হওয়ার পর এখন সিপিএম ছেড়ে অনেকে বিজেপিতে ঢুকেছে। ফলে ওদের দলের ভেতরেই গণ্ডগোল চলছে। এই অন্তর্দ্বন্দ্বের ফলেই খুন করা হয়েছে কাশীনাথকে। আর কাশীনাথ তো নিজেই তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত। পুলিশও তাঁকে খুঁজছিল। এমন হতে পারে, সেই ঘটনা ধামাচাপা দিতেই খুন করা হলো কাশীনাথকে।’ কয়েকদিন আগেই এই অঞ্চলে তৃণমূল কর্মী লালচাঁদ বাগকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। এই খুনে অভিযুক্তদের তালিকায় নাম ছিল কাশীনাথ ঘোষেরও। পুলিশের খাতায় পলাতক ছিলেন তিনি।

```