Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সালিশি সভায় চোর অপবাদে মারধরের নির্দেশ বিজেপি উপপ্রধানের, আত্মঘাতী বৃদ্ধা

দ্য ওয়াল ব্যুরো: চোর অপবাদ দিয়ে এক বৃদ্ধাকে সালিশি সভায় জরিমানার পাশাপাশি মারধরের নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে উপপ্রধানের বিরুদ্ধে। এই ঘটনার চার দিন পরে অপমানে আত্মঘাতী হলেন ওই বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার বরুণ

সালিশি সভায় চোর অপবাদে মারধরের নির্দেশ বিজেপি উপপ্রধানের, আত্মঘাতী বৃদ্ধা

শেষ আপডেট: 3 February 2020 12:43

দ্য ওয়াল ব্যুরো: চোর অপবাদ দিয়ে এক বৃদ্ধাকে সালিশি সভায় জরিমানার পাশাপাশি মারধরের নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে উপপ্রধানের বিরুদ্ধে। এই ঘটনার চার দিন পরে অপমানে আত্মঘাতী হলেন ওই বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার বরুণা গ্রাম পঞ্চায়েতের মাজিয়ার গ্রামে। অভিযোগ, প্রকাশ্য দিবালোকে সালিশি সভায় ওই বৃদ্ধাকে ল্যাম্পপোস্টে বেঁধে মারধরের নির্দেশ দিয়েছিলেন বিজেপির টিকিটে জেতা উপপ্রধান ননীগোপাল মণ্ডল। জরিমানার নির্দেশও দেওয়া হয়েছিল বৃদ্ধাকে। এই নির্দেশের পরেই ওই বৃদ্ধাকে ল্যাম্পপোস্টে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পরেই আত্মঘাতী হন তিনি। সূত্রের খবর, গত বুধবার সকালে প্রতিবেশীর জমি থেকে পেঁয়াজ চুরি করার অভিযোগ ওঠে ওই বৃদ্ধার উপর। এই অভিযোগের পরেই সালিশি সভা ডাকেন উপপ্রধান ননীগোপাল মণ্ডল। সেখানে চুরির অপরাধে বৃদ্ধাকে ৮ দিনের মধ্যে জমির মালিককে ১৫ হাজার টাকা ও পঞ্চায়েতকে ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়। তারপর বৃদ্ধার জামাইকে খবর দিলে তিনি এসে অনেক কাকুতি মিনতি করে জরিমানার অঙ্ক ১৪ হাজার টাকায় নামিয়ে আনেন। বৃদ্ধার পরিবারের অভিযোগ, জরিমানার টাকা কমে যাওয়ায় বৃদ্ধাকে ল্যাম্পপোস্টে বেঁধে মারধরের নির্দেশ দেন উপপ্রধান। সেইমতো তাঁকে মারধর করা হয়। এই ঘটনার পর থেকেই নিজেকে গৃহবন্দি করে নিয়েছিলেন ওই বৃদ্ধা। অবশেষে রবিবার ঘর থেকে বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, মারধরের অপমান সহ্য করতে না পেরেই আত্মহত্যা করেছেন তিনি। বৃদ্ধার মৃত্যুর পরে খবর দেওয়া হয় দিল্লিতে শ্রমিকের কাজ করা তাঁর ছেলেকে। বৃদ্ধার মেয়ে অভিযোগ দায়ের করেছেন কালিয়াগঞ্জ থানায়। পুলিশ এসে বৃদ্ধার মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু বেশিরভাগই মুখ খুলতে নারাজ। অন্যদিকে বিজেপির টিকিটে জেতা উপপ্রধান ননীগোপাল মণ্ডল জানিয়েছেন, সালিশি সভা হয়েছিল, কিন্তু জরিমানা বা মারধর কিছু করা হয়নি। এইসব অভিযোগ মিথ্যে। অবশ্য এই প্রথম নয়, এর আগেও অনেকবার স্থানীয় নেতা, পঞ্চায়েত প্রধান বা উপপ্রধানের বিরুদ্ধে সালিশি সভার অভিযোগ উঠেছে। কখনও তাতে শাসক দলের নাম জড়িয়েছে, বা কখনও বিরোধীদের। গত বছর অগস্ট মাসে রাজ্য বিধানসভায় গণপিটুনি বিরোধী বিলও পাশ করেছে রাজ্য সরকার। স্পষ্ট বলা হয়েছে, এই ধরনের ঘটনা ঘটলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তারপরেও এইসব ঘটনা কমছে না। কোথাও প্রকাশ্যে শিক্ষিকার পা বেঁধে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, তো কোথাও বৃদ্ধাকে সালিশিতে মারধরের অভিযোগ উঠছে। এইসব ঘটনায় বারবার প্রশ্ন উঠছে প্রশাসনের ব্যর্থতার দিকেই।

```