Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

বসিরহাটে জবকার্ড চাওয়ায় দুই গৃহবধূকে নিগ্রহ, অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: জবকার্ড চাইতে যাওয়ায় দুই গৃহবধূকে নিগ্রহ করার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার গোপালপুরে। এক বিজেপি নেতার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই বিজেপি নেতা। উলটে মহি

বসিরহাটে জবকার্ড চাওয়ায় দুই গৃহবধূকে নিগ্রহ, অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

শেষ আপডেট: 20 November 2020 07:06

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: জবকার্ড চাইতে যাওয়ায় দুই গৃহবধূকে নিগ্রহ করার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার গোপালপুরে। এক বিজেপি নেতার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই বিজেপি নেতা। উলটে মহিলাদের বিরুদ্ধেই মারধরের অভিযোগ তুলেছেন তিনি। সূত্রের খবর, গোপালপুরের দাসপাড়া গ্রামের দুই গৃহবধূ কল্যাণী রুইদাস ও সোমা রুইদাসের জবকার্ড দীর্ঘদিন ধরে স্থানীয় বিজেপি নেতা তুফান রুইদাস আটকে রেখেছিলেন বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতে কল্যাণী ও সোমা সেই জবকার্ড চাইতে গেলে তাঁদের নিগ্রহ করা হয় বলে অভিযোগ। দু’জনকে মাটিতে ফেলে বেধড়ক মারধর ও শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন তাঁরা। তাঁদের পরনের শাড়ি, ব্লাউজ ছিড়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। গৃহবধূদের অভিযোগ, শারীরিক নিগ্রহের পরে তাঁদের পরিবারের লোকেরা তাঁদের উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনার জন্য তুফান রুইদাস এবং তাঁর সহযোগী বিট্টু দাস, সুমন দাস ও শুকদেব দাসের বিরুদ্ধে হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করা হয়। সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা তুফান রুইদাস। উলটে তিনি অভিযোগ করেছেন, তাঁদেরই এক মহিলাকে মারধর করেছে ওই গৃহবধূর পরিবার। এই ঘটনার পিছনে ওই মহিলাদের কেউ ইন্ধন দিয়েছিল বলেও অভিযোগ করেছেন তিনি। তাঁদের তরফেও হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দু’পক্ষের অভিযোগ পাওয়ার পরে ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। শুধুই জবকার্ড চাওয়াকে কেন্দ্র করে গণ্ডগোল, নাকি এই ঘটনার পিছনে কোনও রাজনৈতিক যোগ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

```