Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মার খেয়েও প্রত্যয়ী জয়প্রকাশ, করিমপুরে ভোট পড়ল ৮১ শতাংশ

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘিরে আগে থেকেই অশান্তির আশঙ্কা ছিল। হলও তাই। তার মধ্যেই উত্তেজনা, সংঘর্ষ, হিংসায় সবার উপরে উঠে এল নদিয়ার করিমপুর কেন্দ্র। বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে সেখানে লাথি মেরে ঝোপের মধ

মার খেয়েও প্রত্যয়ী জয়প্রকাশ, করিমপুরে ভোট পড়ল ৮১ শতাংশ

শেষ আপডেট: 25 November 2019 16:55

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘিরে আগে থেকেই অশান্তির আশঙ্কা ছিল। হলও তাই। তার মধ্যেই উত্তেজনা, সংঘর্ষ, হিংসায় সবার উপরে উঠে এল নদিয়ার করিমপুর কেন্দ্র। বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে সেখানে লাথি মেরে ঝোপের মধ্যে ফেলে দেওয়া হল। মারধরের পরেও অবশ্য যথেষ্ট আত্মবিশ্বাসী দেখাল বিজেপি প্রার্থীকে। ভোটগ্রহণ শেষ হতেই তিনি বলে দিলেন করিমপুরে এবার পদ্ম ফুটবে। এদিন সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষ হতেই জয়প্রকাশবাবু বলেন, “করিমপুরে আমার জয় নিশ্চিত।” অন্যদিকে বর্তমানে বিজেপি নেতা তথা তৃণমূলের একদা সেকেন্ড ইন কম্যান্ড মুকুল রায় ভোটগ্রহণের পর বলেন, “করিমপুরে বিজেপি শুধু জিতবেই না, স্বস্তিজনকভাবে জিতবে। আর শুধু করিমপুর নয়, তিন বিধানসভা উপনির্বাচনেই জিতবে বিজেপি।” একই সুর শোনা গিয়েছিল বিজেপি সভাপতি দিলীপ ঘোষের গলাতেও। জয়প্রকাশ মজুমদারকে মারধর করার পর দিলীপবাবু বলেছিলেন, “করিমপুরে তৃণমূল হারছে জেনেই বিজেপি প্রার্থীর উপর হামলা চালিয়েছে।” পাল্টা প্রত্যয়ী শাসক দলও। রাজ্যের পরিবহণ ও সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারী এ দিন ভোট মিটতেই দাবি করেন, খড়্গপুরে ডাহা হারছেন দিলীপ ঘোষ। বিজেপি-র কাছে থেকে ওই আসন ছিনিয়ে নিয়েছে জনতা। কারণ, দিলীপবাবু খড়্গপুরের কোনও কাজই করেনি। একই ভাবে করিমপুরে জয়ের ধারা অব্যহত রাখার ব্যাপারে আত্মবিশ্বাস দেখিয়েছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। এদিনের উপনির্বাচনে বেলা পাঁচটা পর্যন্ত করিমপুরে ভোট পড়েছে ৮১.২৩ শতাংশ। অন্য দুই বিধানসভা কেন্দ্র কালিয়াগঞ্জে ভোট পড়েছে ৭৭.১৭ শতাংশ ও খড়্গপুরে ভোট পড়েছে ৬৭.৬২ শতাংশ। ভোটগ্রহণ হয়েছে সন্ধ্যা ৬টা পর্যন্ত। অর্থাৎ এই শতাংশ আরও বাড়বে। উপনির্বাচনে বাংলার ট্রেন্ড কিন্তু অন্য। খুব বেশি শতাংশ ভোট পড়ে না। কিন্তু এবার ভোটের শতাংশ অনেকটাই বেশি। এই ভোট বেশি পড়ার ট্রেন্ড কিন্তু গত লোকসভা নির্বাচনেও দেখা গিয়েছিল। তার ফলও পেয়েছিল বিজেপি। তাই এদিনও আত্মবিশ্বাস বিজেপি নেতাদের গলায়। সোমবার ভোটগ্রহণ শুরু হওয়ার পর বেলা বাড়তেই অশান্তি শুরু হয় করিমপুরে। বেলা সাড়ে ১১টা নাগাদ একটি বুথের সামনে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার গাড়ি থেকে নামতেই তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। সেই সময়ই তাঁকে পিছন থেকে লাথি মেরে রাস্তার পাশে একটি ঝোঁপের মধ্যে ফেলে দেওয়া হয়। এই ঘটনার পরে জয়প্রকাশবাবু অভিযোগ করেন, “হারবে জেনেই দুষ্কৃতীদের দিয়ে ভোট লুঠের চেষ্টা করছে তৃণমূল। আমি বাধা দেওয়াই আমার উপর হামলা হল।” শেষবেলাতেও কিন্তু একই সুর শোনা গেল বিজেপি প্রার্থীর গলাতে।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/karimpur-like-attack-actually-hurts-bengal-and-bengalis-prospect-and-future/

```