Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বুথে গিয়ে 'ভুয়ো ভোটার' ধরলেন লকেট নিজেই

দ্য ওয়াল ব্যুরো: হাতেনাতে 'ভুয়ো ভোটার' পাকড়াও করলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় হুগলির মল্লিকপুরে ২৩২ নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে। প্রকাশ্যেই অবাধে ছাপ্পা ভোট চলছে বলে অভিযোগ জানান বিজেপি প্

বুথে গিয়ে 'ভুয়ো ভোটার' ধরলেন লকেট নিজেই

শেষ আপডেট: 6 May 2019 06:09

দ্য ওয়াল ব্যুরো: হাতেনাতে 'ভুয়ো ভোটার' পাকড়াও করলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় হুগলির মল্লিকপুরে ২৩২ নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে। প্রকাশ্যেই অবাধে ছাপ্পা ভোট চলছে বলে অভিযোগ জানান বিজেপি প্রার্থী। এরপর নিজেই হাতেনাতে 'ভুয়ো ভোটার'-কে পাকড়াও করেন লকেট। এর পাশাপাশি ওই বুথেই বিজেপি এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগও ওঠে তৃণমূলের বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে স্বভাবতই অসন্তোষ প্রকাশ করেছেন লকেট চট্টোপাধ্যায়। তবে পাকড়াও হওয়া ওই 'ভুয়ো ভোটার'-এর দাবি তিনি এজেন্ট। কোনওরকম ছাপ্পা ভোটের সঙ্গে তিনি যুক্ত নন। ওই ব্যক্তির এমন বক্তব্য শুনেই সংবাদমাধ্যমের সামনেই মেজাজ হারান লকেট। সটান বলেন, "চুপ করুন। মোটেও আপনি এজেন্ট নন।" এরপরেই তাঁকে বলতে শোনা যায়, "অবাধে ছাপ্পা ভোট চলছে। গায়ের জোরে ভোট করাবেন? মানুষকে ভোট করতে দেবেন না? মারবেন?" কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি সত্ত্বেও বুথের মধ্যে কী ভাবে 'ভুয়ো ভোটার' অবাধে ছাপ্পা ভোট দিচ্ছেন তাই নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন লকেট। তিনি বলেন, "সেক্টরে অফিসে ফোন করে সবটা জানিয়েছি। নির্দল প্রার্থীর নামে নিজেদের চার-পাঁচজন এজেন্ট বসিয়ে রেখেছে। বলছে তৃণমূলের ভোট করাতে হবে।" রাজনীতির ময়দানে আসার পর থেকেই লকেট দাপুটে নেত্রী হিসেবেই পরিচিত। তায় আবার বিজেপি মহিলা মোর্চার প্রেসিডেন্ট। মহিলাদের মধ্যে বিশেষ করে গ্রামাঞ্চলের মহিলাদের মধ্যে লকেটের জনপ্রিয়তাও বরাবরই তুঙ্গে। এ বার নির্বাচনের প্রচারের সময় থেকেই ঝড় তুলেছিলেন তিনি। কড়া ভাষার বক্তব্যের পাশাপাশি মাঠে নেমে কাজ করাকেও সমান গুরুত্ব দিয়েছিলেন। এমনকী এর আগে বীরভূমের ময়ূরেশ্বরে বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পরও একচুল মাটি ছাড়েননি লকেট। বরং বারবার ময়ূরেশ্বরেই গিয়েছিলেন। দিন দিন বাড়িয়েছেন জনসংযোগ। এ দিন পঞ্চম দফার ভোটেও চেনা ভঙ্গিতেই দেখা গেল লকেটকে। সটান বুথে গিয়েই 'ভুয়ো ভোটার'-কে পাকড়াও করলেন তিনি।

```