Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বৌভাত বাড়িতে হঠাৎ পুলিশ, চমকে দিয়ে বাক্স থেকে বার করল জোড়া হেলমেট

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: আলোর রোশনাইয়ের সঙ্গে সানাই বাজছে। গোটা বাড়িতে হইহই। নববধূও সেজেগুজে নিজের আসনে। আর অতিথি আপ্যায়নে ব্যস্ত সদ্য বিবাহিত সৌম্য। হঠাৎ বৌভাত বাড়িতে সদলবলে হাজির পুলিশ। আনন্দ মাথায় তখন সবার। একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করছ

বৌভাত বাড়িতে হঠাৎ পুলিশ, চমকে দিয়ে বাক্স থেকে বার করল জোড়া হেলমেট

শেষ আপডেট: 18 August 2019 15:08

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: আলোর রোশনাইয়ের সঙ্গে সানাই বাজছে। গোটা বাড়িতে হইহই। নববধূও সেজেগুজে নিজের আসনে। আর অতিথি আপ্যায়নে ব্যস্ত সদ্য বিবাহিত সৌম্য। হঠাৎ বৌভাত বাড়িতে সদলবলে হাজির পুলিশ। আনন্দ মাথায় তখন সবার। একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করছেন। পুলিশ কেন! সিনেমায় এমন অনেক ঘটনা ঘটে। কিন্তু বাস্তবে পুলিশ দেখে অনেকেই ঘাবড়ে যান। পুলিশও কারও সঙ্গে কোনও কথা না বলে সোজা সিঁড়ি দিয়ে উঠে চলে যান নববধূর কাছে। বাড়ির লোকেরা ডেকে আনেন সৌম্যকে। নবদম্পতিকে পাশপাশি দাঁড় করায় পুলিশ। গোটা বাড়ি তখন যেন টানটান থ্রিলার দেখছে। এরপর পুলিশের পক্ষ থেকে নবদম্পতির হাতে তুলে দেওয়া হয় ফুলের তোড়া। আর বাক্স থেকে বার করে উপহার দেওয়া হয় এক জোড়া হেলমেট। বীরভূম ট্রাফিকের পক্ষ থেকে এমনই অভিনব কায়দায় সেফ ড্রাইভ, সেভ লাইফের প্রচার সারা হয় শনিবার। ঘটনাটি বীরভূমের সিউড়ির কালিপুরের। উত্তরপাড়ার সায়ন্তীর সঙ্গে বিয়ে হয়েছে সিউড়ির সৌম্যর। নবদম্পতিও পুলিশের এমন কাণ্ডে অবাক। সৌম্য বলেন, "পুলিশের সারপ্রাইজ ভিজিটে হতবাক হয়ে গিয়েছিলাম। সেফ ড্রাইভ সেভ লাইফের জন্য পুলিশের এমন উদ্যোগ অভাবনীয়। পুলিশের কাছ থেকে এমন উপহার পেয়ে আমি খুব খুশি এবং প্রতিজ্ঞাবদ্ধ যখনই বাইক নিয়ে বের হবো নিজে অথবা স্ত্রীকে নিয়ে অবশ্যই হেলমেট পড়বো দুজনে।" নববধূ সায়ন্তী জানান, "উপহার হিসেবে আজ হেলমেট পেলাম পুলিশের থেকে। বাইকে যাতায়াতের সময় এটি খুবই প্রয়োজন নিজেদের সুরক্ষার জন্য। আমি তো আমার স্বামীকে বলবো বাইক চালানোর সময় সব সময় হেলমেট ব্যবহার করতে।"

```