Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বীরভূমে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, মাথা ফাটল ইলামবাজারের মণ্ডল সভাপতির

দ্য ওয়াল ব্যুরো: ক্ষমতা দখল নিয়ে বীরভূমের ইলামবাজারে প্রকাশ্যে চলে এল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। ইলামবাজার ‘বি’ মণ্ডলের সভাপতি নির্বাচনের পরে সেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে মারামারি পর্যন্ত হয়েছে। ইলামবাজার ‘বি’ মণ্ডলের সদ্য নির্বাচিত সভাপতি বিকাশ

বীরভূমে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, মাথা ফাটল ইলামবাজারের মণ্ডল সভাপতির

শেষ আপডেট: 10 February 2020 17:53

দ্য ওয়াল ব্যুরো: ক্ষমতা দখল নিয়ে বীরভূমের ইলামবাজারে প্রকাশ্যে চলে এল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। ইলামবাজার ‘বি’ মণ্ডলের সভাপতি নির্বাচনের পরে সেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে মারামারি পর্যন্ত হয়েছে। ইলামবাজার ‘বি’ মণ্ডলের সদ্য নির্বাচিত সভাপতি বিকাশ ঘোষ গোষ্ঠীর সঙ্গে এদিন সংঘর্ষ বাধে প্রাক্তন সভাপতি অভিজিৎ খাঁর। মাস দেড়েক আগে ইলামবাজার ‘বি’ মণ্ডলের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন বিকাশ ঘোষ। তিনি বীরভূম জেলা সভাপতি শ্যামাপ্রসাদ মণ্ডলের ঘনিষ্ঠ বলে বিজেপির অন্দরে পরিচিত। উল্টো দিকে প্রাক্তন জেলা সভাপতি রামকৃষ্ণ রায়ের ঘনিষ্ট বলে পরিচিত অভিজিৎ খাঁ। শ্যামাপদ মণ্ডল জেলা সভাপতি হওয়ার পর থেকেই তাঁকে মানতে চাননি রামকৃষ্ণ রায়ের অনুগামীরা যদিও রামকৃষ্ণ রায় কোনও দিনও প্রকাশ্যে কোনও বিরোধিতা করেননি। বিকাশ ঘোষের দাবি, তাঁকে ইলামবাজার ‘বি’ মণ্ডলের সভাপতি করা হয়েছে – এই রাগেই তাঁর অনুগামীদের উপরে চড়াও হয়ে মারধর করেছে অভিজিৎ খাঁ গোষ্ঠীর লোকজন। এমনকি মারামারির সময় বিকাশ ঘোষের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। আহত বিকাশ ঘোষকে বোলপুর সিয়ান মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তাঁর চিকিৎসা চলছে। রামকৃষ্ণ রায় অবশ্য বলেছেন যে বিজেপির মধ্যে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। বীরভূমে বিজেপির সব নেতাকর্মীই একজোট হয়ে কাজ করছেন। এদিনের ঘটনার ব্যাপারে তাঁর কিছু জানা বলে তিনি মন্তব্য করেছেন।

```