Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

আপনাকে ভয় দেখিয়ে আটকানো যায়নি, আপনিও পারবেন না: বিপ্লব

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় সিপিএমের সংগঠন টলিয়ে দিয়ে মুখ্যমন্ত্রীর কুর্সিতে মমতা বন্দ্যোপাধ্যায়। একইভাবে উত্তরপূর্বের ছোট্ট রাজ্য ত্রিপুরাতেও সিপিএমের গদি নাড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন বিপ্লব দেব। সে দিক থেকে দু’জনই জানেন কমিউনিস্ট শাসনের অব

আপনাকে ভয় দেখিয়ে আটকানো যায়নি, আপনিও পারবেন না: বিপ্লব

শেষ আপডেট: 29 January 2019 10:27

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় সিপিএমের সংগঠন টলিয়ে দিয়ে মুখ্যমন্ত্রীর কুর্সিতে মমতা বন্দ্যোপাধ্যায়। একইভাবে উত্তরপূর্বের ছোট্ট রাজ্য ত্রিপুরাতেও সিপিএমের গদি নাড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন বিপ্লব দেব। সে দিক থেকে দু’জনই জানেন কমিউনিস্ট শাসনের অবসান করতে গেলে কতটা সংগ্রাম করতে হয়। সেই রেশ ধরেই বাংলায় এসে বাংলার মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। বুধবার দুপুরে আরামবাগ স্টেশন সংলগ্ন মাঠে বিজেপি-র জনসভায় জিম ট্রেনার থেকে মুখ্যমন্ত্রী হওয়া বিপ্লব দেব বলেন, “আপনাকেও ভয় দেখিয়ে আটকাতে পারেনি কমিউনিস্টরা। আপনিও লোকসভায় বিজেপি-কে ভয় দেখিয়ে আটকে রাখতে পারবেন না।” সভা করা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। তবে সে সব মিটিয়ে এ দিন হুগলির বিভিন্ন অঞ্চল থেকে কর্মী সমর্থকরা গিয়ে ভরিয়ে দিয়েছিল মাঠ। ওই সভা থেকে বিপ্লব দেব আরও বলেন, “আমিও কমিউনিস্টদের হারিয়ে মুখ্যমন্ত্রী হয়েছি। মমতাদিদিও তাই হয়েছিলেন। কিন্তু গত আট বছরে কী করেছেন? মা-মাটি-মানুষের নামে সরকারে এসে মাটি কেড়ে নিয়েছেন। রাজ্যে এখন শুধুই সিন্ডিকেট রাজ।” সেই সঙ্গে পরামর্শের সুরে বিপ্লববাবু বলেন, “ত্রিপুরার দিকে তাকান, দেখুন কী ভাবে দশ মাসে রাজ্যের চেহারা বদলে গিয়েছে।” তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস এবং বিরোধীদের কণ্ঠ রোধ করারও অভিযোগ তোলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। বলেন, “পঞ্চায়েতে এখানে কী রকম ভোট হয়েছে সবাই জানেন। আমিও তো ওখানে ভোট করিয়েছি, একজন কমিউনিস্ট বন্ধুও বলতে পারবেন না তাদের কাউকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। অথচ বিপুল জয় পেয়েছে বিজেপি। এটাই মোদী-অমিত শাহদের দলের সঙ্গে মমতাদেবীর দলের পার্থক্য।” কয়েক মাস আগেই আরামবাগে একটি জনসভায় গিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, “আরামবাগের একটা রাজনৈতিক চরিত্র আছে। এখানে যখন বদল হয়, তখন সবটা বদল হয়। কংগ্রেস থেকে সিপিএম হয়েছিল। সিপিএম থেকে তৃণমূল হয়েছে। এ বার তৃণমূল থেকে বিজেপি হওয়ার সময় এসে গিয়েছে।” দিলীপবাবুর এই পর্যবেক্ষণ অমূলক নয় বলেই মত পর্যবেক্ষকদের। যে আরামবাগ এক সময়ে ছিল প্রফুল্ল সেনের খাসতালুক পরে তা-ই হয়ে যায় অনিল বসুর একচ্ছত্র আধিপত্য। বাম জমানার অবসানের পর এখন আবার সেখানে জোড়াফুল ছাড়া অন্য কিছু দেখাই যায় না। লোকসভার আগে সেই মাটিতে দাঁড়িয়েই শাসক দলের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়লেন বিপ্লব। যদিও বিপ্লবের এই বক্তব্যকে বিশেষ পাত্তা দিচ্ছে না তৃণমূল। দলের এক মুখপাত্র বলেন, “উনি তো মুখ খুললেই হাবিজাবি কথা বলেন। এত দিন ত্রিপুরায় বলছিলেন, এ বার বাংলায় এসে বললেন।” সিপিমের সাংসদ জিতেন্দ্র চৌধুরী জানান যে রাজ্যের মধ্যে গণতন্ত্রকে জবাই করে পশ্চিমবঙ্গে জনসভায় ভাষণ দিয়ে বিপ্লব দেব বলছেন গণতন্ত্র উদ্ধার করবেন । আরও পড়ুন https://www.four.suk.1wp.in/taking-a-look-at-the-highlights-of-the-budgets-presented-by-the-nda/

```