Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

#Breaking: অবস্থার অবনতি, মতুয়া মহাসংঘের বড়মাকে নিয়ে আসা হল এসএসকেএম-এ

দ্য ওয়াল ব্যুরো: গুরুতর অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার মতুয়া মহাসংঘের বড়মা বীণাপাণি দেবীকে ভর্তি করা হয়েছিল কল্যাণীর জেএনএম হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় রবিবার তাঁকে নিয়ে আসা হলো এসএসকেএম হাসপাতালে। এসএসকেএম-এর সিসিইউতে ভর্তি করা হয়েছে বীণাপা

#Breaking: অবস্থার অবনতি, মতুয়া মহাসংঘের বড়মাকে নিয়ে আসা হল এসএসকেএম-এ

শেষ আপডেট: 3 March 2019 12:45

দ্য ওয়াল ব্যুরো: গুরুতর অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার মতুয়া মহাসংঘের বড়মা বীণাপাণি দেবীকে ভর্তি করা হয়েছিল কল্যাণীর জেএনএম হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় রবিবার তাঁকে নিয়ে আসা হলো এসএসকেএম হাসপাতালে। এসএসকেএম-এর সিসিইউতে ভর্তি করা হয়েছে বীণাপাণি দেবীকে। হাসপাতাল সূত্রে খবর, বার্ধক্যজনিত রোগে ভুগছেন বড়মা। বুকে কফ জমেছে তাঁর। এ ছাড়াও নিউমোনিয়া ও ফুসফুসে সংক্রমণ হয়েছে বীণাপাণি দেবীর। শুক্রবার তাঁকে হাসপাতালে দেখতে যান মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও পার্থ চট্টোপাধ্যায়। দু'দিন অবস্থা ভালো থাকার পর রবিবার সকাল থেকে ফুসফুসে সংক্রমণ বাড়ে তাঁর। ফলে বাধ্য হয়ে কল্যাণীর হাসপাতাল থেকে এসএসকেএম-এ নিয়ে আসতে হয় তাঁকে। রবিবার বিকেল ৫টা ৪৫ মিনিট নাগাদ অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয় মতুয়া মহাসঙ্ঘের বড়মাকে। বড়মার সঙ্গেই এ দিন এসএসকেএম-এ এসে পৌঁছন খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগণার জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। হাসপাতালে আগে থেকেই ছিলেন মদন মিত্র। জ্যোতিপ্রিয়বাবু বলেন, "বড়মার শ্বাসকষ্ট কিছুটা বেড়েছিল। অবস্থার কিছুটা অবনতি হয়েছিল। তাই আমরা এসএসকেএম-এ নিয়ে এসেছি।" হাসপাতাল সূত্রে খবর, বড়মাকে এসএসকেএম হাসপাতালের মেন বিল্ডিং-এ আইসিইউ কেবিন এক্স-১ এ রাখা হয়েছে। এই মুহূর্তে ডক্টর রজত চৌধুরী তাঁকে দেখছেন। হাসপাতাল সূত্রে খবর, রাতে আট সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হবে। বেশ কিছু পরীক্ষা করার পর আগামীকাল সকালে বসবে বোর্ডের বৈঠক। বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করার পরে শুক্রবার সকালে বসানো হয় মেডিক্যাল বোর্ড। ১২ জন ডাক্তারের একটি মেডিক্যাল টিম গঠন করা হয়। বড়মার শরীর ভাল নয়, কয়েক দিন ধরেই জানিয়ে আসছিলেন তৃণমূল নেতানেত্রীরা। বড়মার বড় বৌমা, তথা বনগাঁর তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর দু’দিন আগেই জানিয়েছিলেন, মায়ের ঠাণ্ডা লেগে বুকে কফ বসেছে। মাস চারেক আগে বড়মা বীণাপাণি দেবীর শতবর্ষ পালনে ঠাকুরনগরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর দিনকয়েক আগে ঠাকুরনগরের মতুয়া মহাসঙ্ঘের আমন্ত্রণেই এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পায়ের কাছে গিয়ে হাঁটু মুড়ে বসে বড়মার আশীর্বাদও নিয়েছিলেন মোদী।

আরও পড়ুন

https://thewall.in/news-state-subrata-bakshi-does-not-want-to-compete-in-2019-loksabha-election/

```