Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এজেন্সির মাধ্যমে নয়, সরকারই চুক্তিভিত্তিক তথ্যপ্রযুক্তি কর্মী নিয়োগ করবে, একাধিক সুবিধার ঘোষণা মুখ্যমন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরোঃ পুজোর আগেই চুক্তিভিত্তিক তথ্যপ্রযুক্তি কর্মীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার থেকে আর কোনও এজেন্সির মাধ্যমে তথ্যপ্রযুক্তি কর্মীদের নিয়োগ নয়, বরং রাজ্য সরকার সরাসরি তাদের নিয়োগ করবে, এমনটাই জানাল

এজেন্সির মাধ্যমে নয়, সরকারই চুক্তিভিত্তিক তথ্যপ্রযুক্তি কর্মী নিয়োগ করবে, একাধিক সুবিধার ঘোষণা মুখ্যমন্ত্রীর

শেষ আপডেট: 16 October 2020 14:12

দ্য ওয়াল ব্যুরোঃ পুজোর আগেই চুক্তিভিত্তিক তথ্যপ্রযুক্তি কর্মীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার থেকে আর কোনও এজেন্সির মাধ্যমে তথ্যপ্রযুক্তি কর্মীদের নিয়োগ নয়, বরং রাজ্য সরকার সরাসরি তাদের নিয়োগ করবে, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী। একাধিক সুবিধাও দেওয়া হবে এই কর্মীদের। শুক্রবার টুইট করে এই ঘোষণা করেন মমতা। সেখানে তিনি লেখেন, “বাংলা তথ্যপ্রযুক্তি পরিষেবার জন্য বিখ্যাত। আর তাই তরুণ তথ্যপ্রযুক্তি কর্মী, যাঁরা আমাদের রাজ্যের তথ্যপ্রযুক্তি পরিষেবা উন্নত করার জন্য দিন রাত কাজ করছেন, তাঁদের জন্য পুজোর উপহার নিয়ে আসছে আমাদের সরকার। এবার থেকে আর এজেন্সির মাধ্যমে নয়, এবার থেকে সরাসরি রাজ্য সরকার চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করবে।” https://twitter.com/MamataOfficial/status/1317060081737891841?s=19 শুধু নিয়োগ করাই নয়, এই সব কর্মীদের অনেক রকম সুযোগ সুবিধা দেওয়া হবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “এবার থেকে তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীরা ৩০ দিনের ছুটি ও মেডিক্যাল বাবদ ১০ দিনের ছুটি পাবেন। এছাড়া অন্তঃসত্ত্বা মহিলারা মাতৃত্বকালীন ছুটিও পাবেন। ৬০ বছর পর্যন্ত কাজ করার সুযোগ পাবেন তাঁরা। অবসরকালীন ৩ লাখ টাকা পাবেন এই কর্মীরা। এমনকি এইসব কর্মীরা রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধাও পাবেন।” https://twitter.com/MamataOfficial/status/1317060084149538816?s=19 এর আগে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে চুক্তির ভিত্তিতে যে তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের নেওয়া হত সেই চুক্তির দায়িত্ব থাকত বিভিন্ন এজেন্সির উপর। তারা ঠিক করত কাদের নেওয়া হবে। কিন্তু সেই চুক্তির সঙ্গে সরকারের কোনও যোগ থাকত না। সরকারি কোনও সুবিধাও তাঁরা পেতেন না। কিন্তু এবার থেকে সরকার সরাসরি নিয়োগ করবে এই কর্মীদের। আর অনেক সুবিধাও পাবেন তাঁরা। পুজোর আগেই কর্মীদের জন্য এই সুখবর নিয়ে এলেন মুখ্যমন্ত্রী।

```