Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

করোনায় মৃত্যু বিধাননগরের কাউন্সিলর সুভাষ বসুর, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল বিধাননগর কর্পোরেশনের কাউন্সিলর সুভাষ বসুর। বুধবার ভোর পাঁচটা নাগাদ বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ বসু বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে শেষ নি

করোনায় মৃত্যু বিধাননগরের কাউন্সিলর সুভাষ বসুর, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

শেষ আপডেট: 5 August 2020 12:38

দ্য ওয়াল ব্যুরো: নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল বিধাননগর কর্পোরেশনের কাউন্সিলর সুভাষ বসুর। বুধবার ভোর পাঁচটা নাগাদ বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ বসু বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে তিনি লেখেন, করোনা যুদ্ধে সামনের সারিতে দাঁড়িয়ে লড়ছিলেন এই কাউন্সিলর। প্রয়াত কাউন্সিলরের পরিবারের প্রতি সমবেদনাও জানান মুখ্যমন্ত্রী। গত কয়েক দিন আগে সুভাষবাবুর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। উপসর্গ দেখা দেওয়ায় তাঁর করোনা পরীক্ষা হয়। তাতে রিপোর্ট আসে পজিটিভ। তারপর তাঁকে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তিনি প্রয়াত হন। https://twitter.com/MamataOfficial/status/1290892754038398982 বিধাননগরের এই প্রথম কোনও কাউন্সিলর কোভিডে প্রাণ হারালেন। এর আগে অনেক পুরসভাতেই কোভিড সংক্রমণ ধরা পড়েছে। গত মাসে শ্রীরামপুর পুরসভার বিদায়ী কাউন্সিলর পিনাকী ভট্টাচার্যেরও মৃত্যু হয় করোনায়। তাঁর স্ত্রী ও ছেলে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও পিনাকীবাবুকে বাঁচানো যায়নি। একই সঙ্গে এদিন খবর পাওয়া গিয়েছে মহেশতলার তৃণমূল বিধায়ক তথা মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাসও করোনা আক্রান্ত হয়েছেন। যদিও বর্ষীয়ান এই তৃণমূল বিধায়কের শরীরে কোনও কোভিডের উপসর্গ নেই। দুলালবাবু বলেন, “আমার কোনও উপসর্গই নেই। আমি চেয়েছিলাম হোম আইসলেশনে থাকতে। কিন্তু বাড়ির লোক জোর করছে হাসপাতালে যাওয়ার জন্য। তাই ভর্তি হতেই হবে।” গতকালই জানা গিয়েছিল হাওড়ার শিবপুরের বর্ষীয়ান বিধায়ক জটু লাহিড়ী করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁকে ভর্তি করা হয়েছে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে। পাঁচ বারের বিধায়ক জটুবাবুর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।

```