Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

গোয়ালপোখরে নিখোঁজ যুবকের গলাকাটা দেহ উদ্ধার, তদন্ত শুরু পুলিশের

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: ধারের টাকা চাইতে গিয়ে উধাও হয়ে যাওয়া যুবকের গলাকাটা দেহ উদ্ধার হল বাড়ি থেকে মাত্র ২ কিলোমিটার দূরে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার গতি গ্রাম পঞ্চায়েতের দ

গোয়ালপোখরে নিখোঁজ যুবকের গলাকাটা দেহ উদ্ধার, তদন্ত শুরু পুলিশের

শেষ আপডেট: 23 August 2020 11:40

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: ধারের টাকা চাইতে গিয়ে উধাও হয়ে যাওয়া যুবকের গলাকাটা দেহ উদ্ধার হল বাড়ি থেকে মাত্র ২ কিলোমিটার দূরে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার গতি গ্রাম পঞ্চায়েতের দেনীপার গ্রামে। রবিবার এলাকার লোকেরা দেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে আসে গোয়ালপোখর থানার পুলিশ। দেহটিকে ইসলামপুর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহটি মহম্মদ জাকির নামের এক যুবকের। পরিবারের অভিযোগ, বেতবাড়ি এলাকার বাসিন্দা জাকিরের কাছে এক ব্যক্তি টাকা ধার করেছিল। সেই টাকা চাইতেই শনিবার বিকেলে ওই ব্যক্তির কাছে যান তিনি। টাকা ফেরত দেওয়ার নাম করে জাকিরকে ওই ব্যক্তি অন্য জায়গায় নিয়ে যায় বলে অভিযোগ। শনিবার বিকেলের পর থেকে বাড়ি ফেরেননি জাকির। চারদিকে অনেক খোঁজ খবর করেও তাঁকে পাওয়া যায়নি। পরিবারের লোক ভেবেছিলেন রবিবার অপেক্ষা করে তারপর থানায় জাকিরের নামে নিখোঁজ ডায়রি করবেন। জানা গিয়েছে, রবিবার দুপুরে গ্রামের কিছু লোক একটা ক্ষেতের মধ্যে জাকিরের গলাকাটা দেহ দেখতে পান। তাঁরাই পরিবারের লোকেদের ও পুলিশে খবর দেন। এই খবর পেয়ে ওই এলাকায় এসে উপস্থিত হন অনেক মানুষ। তাঁদের অভিযোগ, যে ব্যক্তির কাছে জাকির টাকা পেত, সেই তাঁকে খুন করে দেহ ওখানে ফেলে দিয়েছে। আর সেটা ঘটেছে শনিবার রাতে। নইলে কালকেই জাকিরের দেহ পাওয়া যেত। থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সুপার শচীন মক্কার জানিয়েছেন, “গলাকাটা অবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। পরিবারের অভিযোগ, দুষ্কৃতীরা তাঁকে খুন করে দেহ ফেলে রেখে গেছে। ইতিমধ্যেই বেশ কয়েকজনের নাম পুলিশের হাতে এসেছে। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।”

```