Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বেচারাম মান্নার পদত্যাগ বিধায়ক পদ থেকে, ঘনিষ্ঠরা বলছেন, 'দাদা কান্নায় ভেঙে পড়েছেন'

  দ্য ওয়াল ব্যুরো: সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য দু'দিন আগেই বেচারাম  গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ তুলে তৃণমূল ছেড়ে অন্য দলে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু এর মধ্যেই ঘটনা অন্য দিকে মোড় নিল। বিধায়ক পদ থেকে পদত্যাগ করলেন হরিপাল

বেচারাম মান্নার পদত্যাগ বিধায়ক পদ থেকে, ঘনিষ্ঠরা বলছেন, 'দাদা কান্নায় ভেঙে পড়েছেন'

শেষ আপডেট: 12 November 2020 10:47

  দ্য ওয়াল ব্যুরো: সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য দু'দিন আগেই বেচারাম  গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ তুলে তৃণমূল ছেড়ে অন্য দলে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু এর মধ্যেই ঘটনা অন্য দিকে মোড় নিল। বিধায়ক পদ থেকে পদত্যাগ করলেন হরিপালের বিধায়ক তথা প্রাক্তন কৃষিমন্ত্রী বেচারাম মান্না। বৃহস্পতিবার দুপুরে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে তিনি পদত্যাগপত্র জমা দিয়ে যান। যদিও অধ্যক্ষ বিমানবাবু এখনও পদত্যাগপত্র পাওয়ার বিষয়ে কোনও বিবৃতি দেননি। কেন পদত্যাগ? এ ব্যাপারে জানতে বেচারাম মান্নাকে ফোন করা হয়েছিল। কিন্তু তিনি ফোন ধরেননি। তাঁর ঘনিষ্ঠরা জানিয়েছেন, বুধবার রাতের পর থেকে কান্নায় ভেঙে পড়েছেন সিঙ্গুর আন্দোলনের অন্যতম নেতা। বাইরের কারও ফোন তিনি ধরছেন না। সম্প্রতি হুগলির বিভিন্ন ব্লকের ব্লক সভাপতিদের নাম ও জেলা কমিটি ঘোষণা করে তৃণমূল। তাতে দেখা যায় সিঙ্গুরের যিনি ব্লক সভাপতি ছিলেন সেই মহাদেব দাসকে সরিয়ে সেখানে সভাপতি করা হয়েছে গোবিন্দ ধাড়াকে। সেই থেকেই দ্বন্দ্বের সূত্রপাত। মহাদেব ছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্যের অনুগামী। বর্তমান সভাপতি গোবিন্দবাবু আবার বেচারামের লোক বলে পরিচিত। তাঁর লোককে সরিয়ে দিতেই ক্ষোভ উগরে দেন মাস্টারমশাই। রবীন্দ্রনাথবাবু বলেন, “যাঁরা দুর্নীতির সঙ্গে জড়িত তাঁরা নেতৃত্ব দেবেন, আর যাঁরা সৎ ভাবে রাজনীতি করেন তাঁদের জায়গা নেই! এই অপমান মেনে নেব না। দল যদি সভাপতি বদল না করে তাহলে অন্য দলে যাওয়ার কথা ভাবব।” বেচারামের ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে, বিধায়ককে বুধবার রাতে দলীয় নেতৃত্বের পক্ষ থেকে ফোন করা হয়েছিল। তৃণমূল নেতৃত্বের তরফে নাকি বেচারামকে বলা হয়, গোবিন্দকে সরিয়ে ফের মহাদেবকে সিঙ্গুরের সভাপতি করা হবে, তিনি যেন সেটা মেনে নেন। তখন বেচাবাবু নাকি সাফ জানিয়ে দেন, এই সিদ্ধান্ত মেনে নেওয়া সম্ভব নয়। একটি সূত্রের মতে, দলের তরফে নাকি বেচারামকে এও জানিয়ে দেওয়া হয় হরিপালে পরের বার টিকিট দেওয়া হবে সমীরণ মিত্রকে। সমীরণবাবু হুগলি জেলা পরিষদের সদস্য। জানা যাচ্ছে তারপরেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে ফেলেন বেচা। এমনিতে হুগলি তৃণমূলের সময়টা ভাল যাচ্ছে না। দিলীপ যাদব, বেচারাম পান্না, প্রবীর ঘোষাল দ্বন্দ্বে বিদীর্ণ দল। পুজোর আগে জেলা নেতাদের নিয়ে ক্যমাক স্ট্রিটের অফিসে বৈঠক করেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের মাঝেই ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রী জানিয়ে দেন এবার থেকে তিনিই হুগলির সংগঠন দেখবেন। কিন্ত বেচারামের পদত্যাগে হুগলির কোন্দল আরও বাড়ল বলেই মত অনেকের। এমনিতেই হুগলিতে লোকসভা ভোটে ভাল ফল হয়নি তৃণমূলের। হুগলি লোকসভা আসন হাতছাড়া হয়েছে। আরামবাগ জিতেছে সুতোর ব্যবধানে। একুশের আগে সেই ক্ষতে প্রলেপ দিতে দৌত্য চালাচ্ছিল নেতৃত্ব। কিন্তু....

```