
শেষ আপডেট: 26 January 2020 14:15
সংশোধনাগারের আবাসিকদের পরিচর্যা করা শীতকালীন জৈব শাক-সবজি বিক্রির ব্যবস্থাও ছিল এই প্রদর্শনীতে। এছাড়াও ছিল হাতের কাজের নানান জিনিস। বাহারি ফুলদানি, পেনদানি, পেপার ওয়েট, শাড়ি, গামছা, ছেলেমেয়েদের বিভিন্ন পোশাকও পাওয়া গিয়েছে বিভিন্ন স্টলে। বাজাদরের থেকে অনেক কম দামেই নিজেদের হাতে তৈরি করা জিনিসের সম্ভার সাজিয়ে বসেছিলেন সংশোধনাগারের আবাসিকরা।
দমদম, প্রেসিডেন্সি, বারুইপুর, জলপাইগুড়ি, বহরমপুর ও বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের মোট ১২০ জন আবাসিক এই কার্নিভালে অংশ নিয়েছিলেন। ঘরসাজানোর সামগ্রী থেকে জামাকাপড়, নানা ধরনের গয়নাও পাওয়া গিয়েছে প্রদর্শনীতে। তবে এই মেলার মূল আকর্ষণ ছিল বর্ধমানের বিখ্যাত মিষ্টি সীতাভোগ আর মিহিদানা। মেনুতে ছিল বিরিয়ানিও। প্রদর্শনীর পাশাপাশি সন্ধের পর রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও। সাজাপ্রাপ্ত কয়েদিরা নাটক, যাত্রা-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে আয়োজন ছিল জমজমাট। 