Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, বারাসতে গ্রেফতার রেলপুলিশ কর্মী

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে রেলপুলিশের এক কর্মীকে গ্রেফতার করল বারাসত মহিলা থানার পুলিশ। অভিযোগ, ওই মহিলাকে মন্দিরে নিয়ে গিয়ে এক বছর আগে বিয়ে করলেও তিনি রেজিস্ট্রি করছিলেন না কোনও ভাবেই। সম্প্রতি ওই মহিলা জানতে প

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, বারাসতে গ্রেফতার রেলপুলিশ কর্মী

শেষ আপডেট: 21 February 2020 13:39

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে রেলপুলিশের এক কর্মীকে গ্রেফতার করল বারাসত মহিলা থানার পুলিশ। অভিযোগ, ওই মহিলাকে মন্দিরে নিয়ে গিয়ে এক বছর আগে বিয়ে করলেও তিনি রেজিস্ট্রি করছিলেন না কোনও ভাবেই। সম্প্রতি ওই মহিলা জানতে পারেন, দিবাকর শর্মা নামে ওই ব্যক্তির স্ত্রী ও সন্তান আছে। তারপরে তিনি বারাসত মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের বয়ান অনুযায়ী, বছর চারেক আগে শিয়ালদহ স্টেশনে ওই রেলপুলিশ কর্মীর সঙ্গে আলাপ হয় অভিযোগকারী মহিলার। তার কিছুদিন পর থেকে তাঁরা একসঙ্গে থাকতে শুরু করেন। বিয়ের কথা বললেই এড়িয়ে যেতন দিবাকর। বছর খানেক আগে তাঁদের বিয়ে হয় তবে মন্দিরে গিয়ে। রেজিস্ট্রি বিয়ের প্রসঙ্গ উঠলেই দিবাকর এড়িয়ে যেতেন বলে অভিযোগ। পরে এনিয়ে অশান্তি হয়। অভিযোগকারীর সঙ্গে দুর্ব্যবহার করে দূরত্ব বাড়াতে শুরু করেন দিবাকর। দিন দশেক আগে ওই মহিলা জানতে পারেন দিবাকর বিবাহিত এবং তাঁর সন্তান রয়েছে। এরপর বারাসাত মহিলা থানার দ্বারস্থ হন নির্যাতিতা। আজ দুপুরে থানায় তিনি অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে ওই রেলপুলিশ কর্মীকে গ্রেফতার করে বারাসত মহিলা থানার পুলিশ।

```