Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

#Breaking: মুকুল রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ব্যাঙ্কশাল কোর্ট

দ্য ওয়াল ব্যুরো: বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ব্যাঙ্কশাল কোর্ট। বড়বাজার থানার একটি মামলায় তাঁর ধারাবাহিক হাজিরা না দেওয়ায় সোমবার ব্যাঙ্কশাল কোর্টের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই গ্রেফতারি পরোয়ানা

#Breaking: মুকুল রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ব্যাঙ্কশাল কোর্ট

শেষ আপডেট: 29 July 2019 11:58

দ্য ওয়াল ব্যুরো: বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ব্যাঙ্কশাল কোর্ট। বড়বাজার থানার একটি মামলায় তাঁর ধারাবাহিক হাজিরা না দেওয়ায় সোমবার ব্যাঙ্কশাল কোর্টের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এবং বড় বাজার থানার ওসি-কে আদালতের নির্দেশ, এক মাসের মধ্যে তা কার্যকর করতে হবে। মুকুল রায়ের আইনজীবী এ দিন আদালতে জানিয়েছেন, এই মামলার বিরোধিতা করে তাঁর মক্কেল দিল্লি হাইকোর্টে পিটিশন দাখল করেছেন। এর প্রেক্ষিতে বিচারক বলেন, পিটিশন দাখিল করা মানে এই নয় যে, তিনি দিনের পর দিন হাজিরা দেবেন না। আদালতের নির্দেশ, ২৯ অগস্টের মধ্যে এই নির্দেশ কার্যকর করতে হবে। চলতি বছরের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে কল্যাণরাজ বলওয়ান নামের এক ব্যক্তিকে  ৯০ লক্ষ টাকার বেশি নগদ-সহ গ্রেফতার করে বড়বাজার থানার পুলিশ। পুলিশ আদালতে জানিয়েছে, ধৃতকে জিজ্ঞেসাবাদ করেই মুকুল রায়ের নাম জানা যায়। তাঁর বিরুদ্ধে রুজু হয় প্রতারণা ও দূর্নীতির মামলা। মুকুল রায়ের আইনজীবী জানিয়েছেন, মঙ্গলবার দিল্লি হাইকোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

আরও পড়ার জন্য ক্লিক করুন www.four.suk.1wp.in-এ


```