Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অগস্টে আট দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, জেনে নিন কবে কবে

দ্য ওয়াল ব্যুরো: অগস্ট মাস পড়ে গিয়েছে মানেই ছুটির মরসুম শুরু হয়ে গিয়েছে। সামনেই আসছে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। অবশ্য এই মাসেও রয়েছে বেশ কিছু ছুটি। আর সেই জন্যই বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা। কিন্তু কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক, জেনে নেওয়া যা

অগস্টে আট দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, জেনে নিন কবে কবে

শেষ আপডেট: 3 August 2019 06:31

দ্য ওয়াল ব্যুরো: অগস্ট মাস পড়ে গিয়েছে মানেই ছুটির মরসুম শুরু হয়ে গিয়েছে। সামনেই আসছে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। অবশ্য এই মাসেও রয়েছে বেশ কিছু ছুটি। আর সেই জন্যই বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা। কিন্তু কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক, জেনে নেওয়া যাক। সাধারণত ব্যাঙ্কে ছুটির দিন গোটা ভারতে এক নয়। কিছু ছুটি বাদ দিয়ে বাকি ক্ষেত্রে রাজ্য অনুযায়ী বন্ধ থাকে ব্যাঙ্কিং পরিষেবা। যেমন, মুম্বইতে পার্সি নিউ ইয়ারে ব্যাঙ্ক বন্ধ থাকলেও অন্য রাজ্যে তা নয়। আবার সব ব্যাঙ্কের ক্ষেত্রেও তা এক নয়। কোনও ব্যাঙ্ক কোনও বিশেষ উৎসবে পরিষেবা বন্ধ রাখলেও অন্য ব্যাঙ্কে তা থাকে না। তবে কিছু দিন থাকে, যে দিন সারা ভারতের সব ব্যাঙ্কে বন্ধ থাকে পরিষেবা। অগস্ট মাসে ৪, ১০, ১১, ১২, ১৫, ১৮, ২৪ ও ২৫ তারিখ বন্ধ থাকবে ব্যাঙ্ক। ৪, ১১, ১৮ ও ২৫ তারিখ রবিবার হওয়ায় দেশের সব জায়গায় সে দিন বন্ধ থাকে ব্যাঙ্কিং পরিষেবা। এ ছাড়া ১০ ও ২৪ তারিখ দ্বিতীয় ও চতুর্থ শনিবার হওয়ার সে দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। ১২ অগস্ট ইদুজ্জোহা। মুসলিমদের এই পরবে জাতীয় ছুটি থাকে। তাই সে দিনও বন্ধ থাকবে ব্যাঙ্ক। ১৫ অগস্ট স্বাধীনতা দিবস। সে দিনও দেশ জুড়ে জাতীয় ছুটি। অর্থাৎ এই আট দিন গোটা দেশেই ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে। এ ছাড়াও কিছু দিন কোনও রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। যেমন ১৭ অগস্ট পার্সিদের নতুন বছর। এই দিন মুম্বইয়ে ছুটি থাকে। যেহেতু দেশের বাণিজ্যনগরীতে একটা বিশাল সংখ্যায় পার্সিদের বাস, তাই এ দিন সেখানে ছুটি দেওয়া হয়। অবশ্য মুম্বই ছাড়া অন্য কোনও রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকে না। এই মাসে রাখি ও জন্মাষ্টমীও রয়েছে। তবে সে দিন ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে না বলেই জানা গিয়েছে। তবে রাখির পরের দিনই স্বাধীনতা দিবসের ছুটি থাকায় এবং জন্মাষ্টমী শুক্রবার ও তারপরেই শনি-রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকায় এই দু'দিন ব্যাঙ্কে কর্মচারীর সংখ্যা কম থাকতে পারে। ফলে পরিষেবা ব্যহত হতে পারে।

```