Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলেজ নিয়ে বিড়ম্বনায় বৈশাখী, ফের ছুটলেন পার্থর বাড়িতে

দ্য ওয়াল ব্যুরো: নতুন সমস্যার মুখে পড়তে হল অধ্যাপিকা তথা কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। সেই সমাধান খুঁজতে মঙ্গলবার ফের শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ছুটলেন তিনি।

কলেজ নিয়ে বিড়ম্বনায় বৈশাখী, ফের ছুটলেন পার্থর বাড়িতে

শেষ আপডেট: 4 February 2020 08:22

দ্য ওয়াল ব্যুরো: নতুন সমস্যার মুখে পড়তে হল অধ্যাপিকা তথা কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। সেই সমাধান খুঁজতে মঙ্গলবার ফের শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ছুটলেন তিনি। ওই কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপিকা বৈশাখীদেবী। দীর্ঘদিন সামলেছেন টিচার ইনচার্জের দায়িত্ব। কিন্তু গত বছর থেকে যখন শোভনবাবুকে নিয়ে রাজনৈতিক জটিলতা তৈরি হল, তখন ওই পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। প্রথমে পার্থবাবু তা গ্রহণ করেননি। কয়েকমাস পর আবার ইস্তফা দেন। এর মধ্যেই সরকারের তরফে চিঠি পাঠানো হয় বৈশাখীকে। পার্থবাবুর সঙ্গে ফের রুদ্ধদ্বার বৈঠকে সমস্যা মোটামুটি ভাবে মিটেও যায়। কাজে যোগ দিতে যান বৈশাখী। কিন্তু তাঁর অভিযোগ, এর মধ্যেই সোমবার নাকি ওই কলেজের পরিচালন সমিতি  নতুন টিচার ইনচার্জ নিয়োগের পদক্ষেপ শুরু করেছে। যদিও কলেজ পরিচালন সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, কলেজের টিচার্জ ইনচার্জের দায়িত্ব কাকে দেওয়া হবে তা পরিচালন সমিতিই ঠিক করে। এর মধ্যে বেআইনি কিছু নেই। বৈশাখীদেবীর নাম না করে বলা হয়েছে, যে ভাবে বর্তমান চিচার ইনচার্জ রোজ ইস্তফা দেওয়ার নাটক করছেন তাতে কলেজের ছাত্রীরাও জানে না তাঁদের মাথায় কে আছেন। এই ভাবে কোনও কলেজ চলে না। সেইসঙ্গে তাঁদের আরও বক্তব্য, উনি প্রায় কলেজে আসেনই না। অন্য কাজে বেশি ব্যস্ত থাকেন। ফলে কলেজ চালাতে একজন দায়িত্ববান কাউকেই ওই চেয়ারে বসানো হবে। কয়েক মাস আগে কলেজে গিয়ে অন্য এক অধ্যাপিকার সঙ্গে জোর বচসায় জড়িয়েছিলেন বৈশাখী। দুই অধ্যাপিকার তীব্র বাদানুবাদে স্তম্ভিত হয়ে গিয়েছিল ছাত্রীরাও। যদিও এদিন কী কথা হয়েছে তা নিয়ে কিছু খোলসা করেননি বৈশাখী। শুধু বলেছেন, কলেজের সমস্যা নিয়ে কথা বলতে এসেছেন শিক্ষামন্ত্রীর সঙ্গে। পার্থবাবু বলেন, “বৈশাখী বন্দ্যোপাধ্যায় অধ্যাপিকা। আমি শিক্ষামন্ত্রী। উনি আসতেই পারেন। এর মধ্যে কোনও নতুনত্ব নেই।” এখন দেখার কবে মিল্লি আল আমিন কলেজের অধ্যক্সার চেয়ারে বসতে পারেন বৈশাখী।

```