Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রয়াত সাহিত্যিক দেবেশ রায়, সাহিত্যজগতে শোকের ছায়া

দ্য ওয়াল ব্যুরো: বাংলা সাহিত্যে নক্ষত্রপতন। প্রয়াত হলেন সাহিত্যিক দেবেশ রায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। অসুস্থ হয়ে কয়েক দিন তিনি শহরের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার রাত ১০.৫০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানেই তাঁর মৃত্যু

প্রয়াত সাহিত্যিক দেবেশ রায়, সাহিত্যজগতে শোকের ছায়া

শেষ আপডেট: 14 May 2020 19:26

দ্য ওয়াল ব্যুরো: বাংলা সাহিত্যে নক্ষত্রপতন। প্রয়াত হলেন সাহিত্যিক দেবেশ রায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। অসুস্থ হয়ে কয়েক দিন তিনি শহরের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার রাত ১০.৫০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানেই তাঁর মৃত্যু হয়। ১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর বাংলাদেশের পাবনা জেলার বাগমারায় জন্ম দেবেশ রায়ের। জলপাইগুড়িতে প্রাথমিক শিক্ষার পাঠ শেষ করে ভর্তি হন আনন্দচন্দ্র কলেজে। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করেন। ১৯৫৯ সালে তিনি আনন্দচন্দ্র কলেজেই অধ্যাপক হিসাবে যোগ দেন। তাঁর প্রথম গল্প প্রকাশিত হয় ১৯৫২ সালে। বই হয়ে প্রথম প্রকাশিত উপন্যাস ‘যযাতি’। একসময় ‘পরিচয়’ পত্রিকা সম্পাদনা করেছেন। সাহিত্য পত্রিকা ‘প্রতিক্ষণ’-এরও সম্পাদক ছিলেন। একেবারে সাম্প্রতিক সময়ে ‘সেতুবন্ধন’ পত্রিকা সম্পাদনারও দায়িত্ব নিয়েছিলেন। সম্পাদক হিসাবে বহু তরুণ লেখক তাঁর প্রশ্রয় ও উৎসাহ পেয়েছেন। তাঁর উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে ‘লগন গান্ধার’, ‘মানুষ খুন করে কেন’, ‘বরিশালের যোগেন মণ্ডল’, ‘মফস্বলী বৃন্তান্ত’, ‘সময় অসময়ের বৃত্তান্ত’ প্রভৃতি। ‘তিস্তাপারের বৃত্তান্ত’ উপন্যাসের জন্য তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার পান ১৯৯০ সালে। এছাড়াও লিখেছেন বহু ছোটগল্প। তার মধ্যে উল্লেখযোগ্য সংকলন ‘দেবেশ রায়ের ছোটগল্প’, ‘স্মৃতিহীন বিস্মৃতিহীন’। গল্প ও উপন্যাস ছাড়াও গবেষণামূলক বহু প্রবন্ধে তাঁর বিশেষ অবদান রয়েছে। প্রবন্ধ গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ‘রবীন্দ্রনাথ ও তাঁর আদি গদ্য’, ‘সময় সমকাল’, ‘উপনিবেশের সমাজ ও বাংলা সাংবাদিক গদ্য’, ‘শিল্পের প্রত্যহে’, ‘উপন্যাসের নতুন ধরনের খোঁজে’ প্রভৃতি। প্রবাদপ্রতিম এই সাহিত্যিকের মৃত্যুতে লেখক ও পাঠক মহলে নেমে আসে শোকের ছায়া।

```