Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

কার্যত অনাহারে ৬৬টি পরিবার, ত্রাণ না পেয়ে ক্ষোভ বসিরহাটে, প্রশ্নের মুখে কাউন্সিলরের ভূমিকা

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের মধ্যে বিশেষ ভাবে দরিদ্রের পাশে দাঁড়াতে একগুচ্ছ প্রকল্প ঘোষণা করেছে সরকার কিন্তু তার মধ্যেও কার্যত অনাহারে দিন কাটছে উত্তর ২৪ পরগনার বসিরহাট পুরসভার ছ’নম্বর ওয়ার্ডের দাস পাড়ার বহু পরিবারের। একসঙ্গে ৬৬টি পরিবার এই

কার্যত অনাহারে ৬৬টি পরিবার, ত্রাণ না পেয়ে ক্ষোভ বসিরহাটে, প্রশ্নের মুখে কাউন্সিলরের ভূমিকা

শেষ আপডেট: 7 April 2020 07:11

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের মধ্যে বিশেষ ভাবে দরিদ্রের পাশে দাঁড়াতে একগুচ্ছ প্রকল্প ঘোষণা করেছে সরকার কিন্তু তার মধ্যেও কার্যত অনাহারে দিন কাটছে উত্তর ২৪ পরগনার বসিরহাট পুরসভার ছ’নম্বর ওয়ার্ডের দাস পাড়ার বহু পরিবারের। একসঙ্গে ৬৬টি পরিবার এই অবস্থার শিকার হওয়ায় প্রশ্নের মুখে ওই ওয়ার্ডের কাউন্সিলর। কেন তাঁরা ত্রাণ পাননি এ নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার লোকজন। দেশজুড়ে চলছে লকডাউন। প্রধানমন্ত্রীর ঘোষণা মতো ১৪ এপ্রিল পর্যন্ত তা চলবে। তারপরে আংশিক লকডাউন চলার ইঙ্গিত দিয়ে রাখা হয়েছে। এই অবস্থায় দরিদ্রদের জন্য সরকার বিভিন্ন প্যাকেজ ঘোষণা করেছে। তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁরা। বহু জায়গায় নানা স্বেচ্ছাসেবী সংগঠন দাঁড়িয়েছে অসহায়দের পাশে। অনেকে ত্রাণ দিচ্ছেন ব্যক্তিগত উদ্যোগে। ইছামতী ব্রিজের নীচে বসিরহাট পুরসভার ছ’নম্বর ওয়ার্ডের ছেষট্টিটি পরিবারের ১৩৫ জন‍ অবশ্য এই সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত বলে অভিযোগ। এই পরিবারগুলি এলাকার রেশন দোকানে গেলে তাঁদের সরাসরি ফেরানো হচ্ছে না ঠিকই তবে আপৎকালীন পরিস্থিতিতে সরকারের ঘোষণা মতো যে সুবিধা তাঁদের পাওয়ার কথা তা তাঁরা পাচ্ছেন না বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো এখন তাঁদের বিনামূল্যে রেশন পাওয়ার কথা। এলাকার বাসিন্দা মঙ্গল দাস এদিন বলেন, “আমাদের সাত জনের পরিবার। এক মাসের জন্য মাথাপিছু ২ কেজি করে চাল দেওয়া হয়েছে। তাতে কি আমাদের চলে? আমাদের উপযুক্ত পরিমাণে চাল0 দেওয়া হোক। কোনও কেউ আমাদের সমস্যা শুনতে আসছেন না।” পুরসভার ছ’নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিতা মৃধার সঙ্গে এব্যাপারে যোগাযোগ করা হলে তিনি সামনে আসতে চাননি। পঞ্চায়েত এলাকাগুলিতেও যেখানে সদস্যদের পাশে পাচ্ছেন এলাকার মানুষ সেখানে বসিরহাটে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কেন দেখা নেই তা নিয়ে প্রশ্ন তুলছেন ভুক্তভোগীরা। সমস্যা এখনই না মিটলে লকডাউনের মধ্যেই আন্দোলন শুরু করবেন বলে হুমকি দিয়েছেন ভুক্তভোগগীরা। তাঁদের পাশে রয়েছেন এলাকার বাসিন্দারা।

```