Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

রাজ্যের সমস্ত মসজিদের দরজা বন্ধ করুন, চিঠি পাঠাল ইমামদের সংগঠন

দ্য ওয়াল ব্যুরো: করোনা সতর্কতায় আগেই নিষেধাজ্ঞা জারি করেছিল বেলুড়মঠ, দক্ষিণেশ্বর কর্তৃপক্ষ। বাইরের ভিড় ঠেকাতে পদক্ষেপ করেছে ব্যাণ্ডেল চার্চ, সেন্ট পলস ক্যাথিড্রালও। এবার রাজ্যের সমস্ত মসজিদের দরজা সাধারণের জন্য বন্ধ করতে বলে মসজিদে মসজিদে চ

রাজ্যের সমস্ত মসজিদের দরজা বন্ধ করুন, চিঠি পাঠাল ইমামদের সংগঠন

শেষ আপডেট: 24 March 2020 07:50

দ্য ওয়াল ব্যুরো: করোনা সতর্কতায় আগেই নিষেধাজ্ঞা জারি করেছিল বেলুড়মঠ, দক্ষিণেশ্বর কর্তৃপক্ষ। বাইরের ভিড় ঠেকাতে পদক্ষেপ করেছে ব্যাণ্ডেল চার্চ, সেন্ট পলস ক্যাথিড্রালও। এবার রাজ্যের সমস্ত মসজিদের দরজা সাধারণের জন্য বন্ধ করতে বলে মসজিদে মসজিদে চিঠি পাঠাল ইমামদের সংগঠন বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশন। মঙ্গলবার এই চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত মসজিদের ইমাম ও মসজিদ কমিটির সম্পাদকদের। ওই চিঠিতে বলা হয়েছে, "নামাজ চালু থাকবে। ইমাম সাহেব চার-পাঁচজনকে নিয়ে জামাত চালু রাখবেন।" আপাতত সাধারণ মুসলিমরা যাতে বাড়িতেই নামাজ পড়েন তা নিশ্চিত করতে বলা হয়েছে ওই চিঠিতে। আপাতকালীন পরিস্থিতির জন্যই যে এই সিদ্ধান্ত তাও উল্লেখ করা হয়েছে বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশনের চিঠিতে। সেই সঙ্গে আরও বলা হয়েছে, সামনেই রামজান মাস। রামজানের নামাজের জন্য সুস্থ থাকাটা জরুরি। তাই এই সিদ্ধান্ত। এর আগে পৃথিবী একাধিক জায়গায় বিভিন্ন ইসলামিক ও খ্রিস্টানদের ধর্মস্থানে সাধারণের প্রবেশ নিষিদ্ধ হয়েছে। তালা পড়েছে ভ্যাটিকান সিটিতে। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী.মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সম্প্রদায়ের ধর্মগুরুদের উদ্দেশে ভিড় কমানোর আবেদন জানিয়েছিলেন। এবার রাজ্যের মসজিদগুলির দরজা সাধারণের জন্যই বন্ধ করার সিদ্ধান্ত নিল ইমাম সংগঠন। করোনা পরিস্থিতি ক্রমশ জটিল জায়গায় যাচ্ছে। আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গতকালই ভারতে দুজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। তারমধ্যে একজন কলকাতার। ৩০টি রাজ্যে সম্পূর্ণ লকডাউন ঘোষিত হয়েছে। লকডাউন বাংলাতেও। এই পরিস্থিতিতে আর কোনও রাস্তা খোলা নেই।

```