Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাতিল পিভিসি পাইপের বাঁশি বানিয়ে, তাতে সুর তুলে তাক লাগালেন আসানসোলের জিতেন

দ্য ওয়াল ব্যুরো: অন্য কোনও জিনিস দিয়ে তৈরি বাঁশিতে কি সেই মিষ্টতা আনা সম্ভব ঠিক যেমন মিষ্টতা থাকে বাঁশের বাঁশিতে? তা যে সম্ভব সেকথা প্রমাণ করে দিয়েছেন আসানসোলের চেলিডাঙ্গার বাসিন্দা জিতেন রুই দত্ত। পিভিসি পাইপ দিয়ে বাঁশি তৈরি করে তাতে নানা

বাতিল পিভিসি পাইপের বাঁশি বানিয়ে, তাতে সুর তুলে তাক লাগালেন আসানসোলের জিতেন

শেষ আপডেট: 4 March 2020 15:11

দ্য ওয়াল ব্যুরো: অন্য কোনও জিনিস দিয়ে তৈরি বাঁশিতে কি সেই মিষ্টতা আনা সম্ভব ঠিক যেমন মিষ্টতা থাকে বাঁশের বাঁশিতে? তা যে সম্ভব সেকথা প্রমাণ করে দিয়েছেন আসানসোলের চেলিডাঙ্গার বাসিন্দা জিতেন রুই দত্ত। পিভিসি পাইপ দিয়ে বাঁশি তৈরি করে তাতে নানা গানের সুর বাজাচ্ছেন তিনি। পিভিসি পাইপ কিনে তা দিয়ে বাঁশি তৈরি করেননি জিতেন বরং জলের পাইপলাইনে কাজ করার পরে যেসব পাইপের টুকরো পড়ে থাকে সেসব দিয়েই তিনি বাঁশি তৈরি করে বাজান। বাঁশের বাঁশি না বাজিয়ে কেন এমন ভাবনা সেকথা তিনি নিজেই জানালেন। আসানসোল পুরনিগমের রবীন্দ্র ভবনে সাউন্ড অপারেটরের অস্থায়ী কর্মী হিসাবে কাজ করেন জিতেন। তিনি বলেন, “ছোটবেলা থেকেই আমার বাঁশি বাজাবার ঝোঁক ছিল। মেলা থেকে খেলনার বাঁশি কিনে বাজাতাম। সামান্য বেতন পেয়ে আট থেকে ন’হাজার টাকা খরচ করে ভালো বাঁশি কেনার ক্ষমতা আমার নেই। সেই কারণে নিজের ইচ্ছাকে ধামাচাপা দিতে বাধ্য হলাম। সম্প্রতি রবীন্দ্র ভবন সংস্কার করার পরে অনেক পিভিসি পাইপ পড়ে থাকতে দেখি। সেই পাইপগুলো দিয়ে বাঁশি তৈরি করার কথা মাথায় আসে। অনেক চেষ্টা করে আর অনেক পাইপ নষ্ট করার পরে অবশেষে তৈরি করে ফেললাম মনের মতো বাঁশি। দামি বাঁশির ধুন না এলেও তার কাছাকাছি সুর এতে বাজানো যায়।” https://www.youtube.com/watch?v=Ed5VYCVa0Tw রবীন্দ্র সঙ্গীত, হিন্দি গান, বাংলা আধুনিক গান ও লোকগীতি – বিভিন্ন গানের সুর তিনি রপ্ত করে ফেলেছেন পিভিসি পাইপ দিয়ে তৈরি বাঁশিতে। জিতেন চান পিভিসি পাইপ দিয়ে বাঁশি তৈরির কৌশল তিনি গরিব ঘরের ছেলেমেয়েদের শিখিয়ে দেবেন। অনেকেই হয়তো বাঁশি বাজানো শিখতে চান কিন্তু শিখতে পারেন না টাকার অভাবে। তাঁদের এই বাঁশি তৈরির কৌশল তিনি শেখাতে চান। বাঁশির কদর রয়েছে। কীর্তনে বাঁশি বাজানো হয়, লোকগীতির অন্যতম অনুসঙ্গও বাঁশি। তাই গ্রামাঞ্চলে তা বাজিয়ে সামান্য আয় করাও অসম্ভব নয়।

```