Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোথাও বাউল গান, কোথাও রাস্তার উপরে ছবি: বিনোদনের মাধ্যমে করোনা-সচেতনতা পশ্চিম মেদিনীপুরে

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের সময় মানুষকে সচেতন করা আর একই সঙ্গে কিছুটা বিনোদন। পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় দেখা গেল এমন নানা উদ্যোগ। কোথাও শিল্পীরা পথে নেমে গাইছেন আর কোথাও বা রাস্তার উপরে ছবি আঁকছেন। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার জাড়া

কোথাও বাউল গান, কোথাও রাস্তার উপরে ছবি: বিনোদনের মাধ্যমে করোনা-সচেতনতা পশ্চিম মেদিনীপুরে

শেষ আপডেট: 7 April 2020 06:08

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের সময় মানুষকে সচেতন করা আর একই সঙ্গে কিছুটা বিনোদন। পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় দেখা গেল এমন নানা উদ্যোগ। কোথাও শিল্পীরা পথে নেমে গাইছেন আর কোথাও বা রাস্তার উপরে ছবি আঁকছেন। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার জাড়া গ্রামে পথে নেমেছেন লোকশিল্পীরা। রাধাগোবিন্দ বাউল সম্প্রদায়ের উদ্যোগে বাউল গানের মাধ্যমে মানুষকে সচেতন করতে গ্রামের রাস্তায় নেমে প্রচার করছেন লোকশিল্পীরা। তাঁরা জানিয়েছেন যে লোকে লকডাউন উপেক্ষা করে বাইরে ঘোরাঘুরি করছেন। অনেকে বজায় রাখছেন না সামাজিক দূরত্ব আবার কেউ কেউ মাক্স ব্যবহার করছেন না। এর ফলে করোনাভাইরাসের সংক্রমণ হতে পারে বলে আশঙ্কার কথা শোনাচ্ছেন লোকশিল্পীরা। গ্রামের মানুষকে সচেতন করতে তাঁরা নিজেরা যথাসম্ভব সামাজিক দূরত্ব বজায় রাখছেন। মুখে মাস্ক পরে থাকছেন প্রয়োজন মতো। [caption id="attachment_205705" align="aligncenter" width="634"] জাড়া গ্রামে পথে নেমেছেন লোকশিল্পীরা[/caption] উদ্যোগী প্রশাসনও। মেদিনীপুর শহরে দেখা গেল প্রশাসনের উদ্যোগে এমন ভাবে সচেতনতামূলক প্রচার করা হচ্ছে যাতে একঘঁয়েমি কাটে। পশ্চিম মেদিনীপুর জেলার সদর মহকুমাশাসকের উদ্যোগে মেদিনীপুর শহরের গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে করোনাভাইরাসের ছবি এঁকে মানুষকে সচেতন করা হচ্ছে। সদর মহকুমাশাসক দিননারায়ণ ঘোষ এদিন বলেন, “মেদিনীপুর শহরের গুরুত্বপূর্ণ রাস্তার ওপর করোনাভাইরাসের ছবি এঁকে সচেতন করা হচ্ছে শহরবাসীকে। মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড়, কেরানিতলা, পঞ্চুর চক-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে রাস্তার ওপর ছবি আঁকা হচ্ছে।” রাজ্যে ক্রমেই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। সোমবার বিকালে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে তখনও পর্যন্ত রাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬১। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী রাজ্যে আজ সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯১। পশ্চিম মেদিনীপুর অবশ্য করোনা মোকাবিলায় প্রস্তুত। এই জেলায় ইতিমধ্যেই কোভিড হাসপাতাল লেভেল ২ প্রস্তুত হয়ে গেছে। এখানে ৫০টি শয্যা রয়েছে। এখন থেকে জেলায় কারও পরীক্ষার রিপোর্ট করোনা পজিটিভ হলে তাঁকে আর কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়ার দরকার হবে না বলে জানিয়ে দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

```