Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনা প্রভাব বেলুড়মঠে, বন্ধ ভোগ বিতরণ, দেখা যাবে না সন্ধ্যা আরতিও

দ্য ওয়াল ব্যুরো: ভ্যাটিকান সিটি বন্ধ হয়েছে সপ্তাহ খানেক হতে চলল। এবার করোনা সতর্কতায় একাধিক নিষেধাজ্ঞা জারি করা হল বেলুড়মঠ কর্তৃপক্ষের তরফে। এক্ষুণি মঠের দরজা দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ বন্ধ না হলেও একাধিক বিধি মেনে তবেই মঠে প্রবেশ করা যাব

করোনা প্রভাব বেলুড়মঠে, বন্ধ ভোগ বিতরণ, দেখা যাবে না সন্ধ্যা আরতিও

শেষ আপডেট: 15 March 2020 11:02

দ্য ওয়াল ব্যুরো: ভ্যাটিকান সিটি বন্ধ হয়েছে সপ্তাহ খানেক হতে চলল। এবার করোনা সতর্কতায় একাধিক নিষেধাজ্ঞা জারি করা হল বেলুড়মঠ কর্তৃপক্ষের তরফে। এক্ষুণি মঠের দরজা দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ বন্ধ না হলেও একাধিক বিধি মেনে তবেই মঠে প্রবেশ করা যাবে। মঠের তরফে বলা হয়েছে, যে কেউ মঠে আসতে পারেন। কিন্তু একসঙ্গে জড়ো হওয়া যাবে না। দেখা যাবে না সন্ধ্যা আরতিও। এমনিতে সাধারণ দিনে সন্ধ্যা আরতির সময়ে কয়েক হাজার ভক্ত বসে তা দেখেন। আর তা হবে না। ১৪ এপ্রিল পর্যন্ত  এই নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। বলা হয়েছে, মঠের মহারাজ ও সন্ন্যাসীরাই ওই আরতি করবেন। প্রেসিডেন্ট মহারাজের সমস্ত কর্মসূচি বাতিল করা হয়েছে। সপ্তাহের শেষ দু’দিন তাঁর যে দীক্ষাদানের কর্মসূচি থাকে তাও বাতিল করে দেওয়া হয়েছে। আপাতত তিনি মঠেই থাকবেন। কিন্তু কেউ তাঁর সঙ্গে দেখা করতে পারবেন না। দুপুরের ভোগও বিতরণ করা হবে না বলে জানিয়েছে বেলুড় মঠ। বন্ধ রাখা হবে গেস্টহাউসও। বেলুর মঠ পরিচালিত বেলুড় শিল্পমন্দির-সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্ট কালের জন্য বন্ধের ঘোষণা করা হয়েছে। এবং বলা হয়েছে পরিস্থিতির উন্নতি না হলে এই নির্দেশিকা জারি থাকবে। পরবর্তী কোনও সিদ্ধান্ত হলে তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়া হবে। ছাত্রছাত্রীদের উদ্দেশে বলা হয়েছে, নিয়মিত ওয়েবসাইটে নজর রাখতে। করোনা পরিস্থিতি যেন ক্রমশ ভয়াল আকার নিচ্ছে বিশ্বজুড়ে। ভারতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। রবিবার দুপুর পর্যন্ত ভারতে করোনা তথা কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭। রাজ্য সরকার সমস্ত সরকারি-বেসরকারি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়-মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করেছে শনিবারই। এদিন সেই পথেই হাঁটল বেলুড়মঠ।

```