Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

Breaking: কর্নিয়া ছাড়া নেওয়া যাবে না কোনও অঙ্গ, হাসপাতালের গাফিলতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ সূর্যপ্রভর পরিবার

দ্য ওয়াল ব্যুরো: এনকেফ্যালাটিসে আক্রান্ত হয়ে ছ'বছরের সূর্যপ্রভর ব্রেনডেথের পর অঙ্গদানের সিদ্ধান্ত নিয়েছিল পরিবার। কিন্তু দেরি হয়ে যাওয়ায় কর্নিয়া ছাড়া আর কোনও অঙ্গদান সম্ভব নয়, জানিয়ে দিল স্বাস্থ্য দফতরের ব্রেনডেথ কমিটি। চিকিৎসা এবং অঙ্গদানে

Breaking: কর্নিয়া ছাড়া নেওয়া যাবে না কোনও অঙ্গ, হাসপাতালের গাফিলতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ সূর্যপ্রভর পরিবার

শেষ আপডেট: 19 March 2019 11:32

দ্য ওয়াল ব্যুরো: এনকেফ্যালাটিসে আক্রান্ত হয়ে ছ'বছরের সূর্যপ্রভর ব্রেনডেথের পর অঙ্গদানের সিদ্ধান্ত নিয়েছিল পরিবার। কিন্তু দেরি হয়ে যাওয়ায় কর্নিয়া ছাড়া আর কোনও অঙ্গদান সম্ভব নয়, জানিয়ে দিল স্বাস্থ্য দফতরের ব্রেনডেথ কমিটি। চিকিৎসা এবং অঙ্গদানের ক্ষেত্রে গাফিলতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ছোট্ট সূর্যপ্রভর পরিবার। মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে নাগাদ স্বাস্থ্যভবনের ব্রেনডেথ কমিটির প্রতিনিধিরা যান ওই বেসরকারি হাসপাতালে। সেখানে সূর্যপ্রভকে পরীক্ষা করে তাঁরা জানান, সোমবার কার্ডিয়াক ডেথ হয়েছে তার। তাই এখন আর শরীরের ভিতরের কোনও অঙ্গ প্রতিস্থাপনযোগ্য নেই। কেবলমাত্র কর্নিয়া দান করা যাবে। এ কথা শোনার পর শুধুমাত্র কর্নিয়া দান করারই সিদ্ধান্ত নিয়েছে সূর্যপ্রভর পরিবার। তবে হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় এবং অঙ্গদানের প্রক্রিয়াতে গাফিলতির অভিযোগ তুলেছেন বাচ্চাটির পরিবার। সূর্যপ্রভর বাবা সুপ্রিয় চন্দ জানিয়েছেন, "এনকেফ্যালাইটিস হলে স্নায়ুরোগ বিশেষজ্ঞের দরকার হয়। কিন্তু হাসপাতালকে অনেক বলার পরেও স্নায়ুরোগ বিশেষজ্ঞর দেখা মেলেনি। শনিবার ভর্তি করার দু’দিন পর সোমবার সন্ধেবেলা স্নায়ুরোগ বিশেষজ্ঞ ওকে দেখতে আসেন। এমনকী এমআরআই, সিটি স্ক্যান করার জন্যও অন্য হাসপাতালে নিয়ে যেতে হতো ওকে।" তিনি আরও অভিযোগ করেন, "সোমবার আমার ছেলের ব্রেনডেথ হওয়ার পরেই আমরা আমাদের সিদ্ধান্ত হাসপাতালকে জানিয়েছিলাম। কিন্তু তারপরেও অঙ্গদানের প্রক্রিয়াতে দেরি হয়েছে। এই দেরির জন্যই আমার ছেলের অঙ্গ নেওয়া গেল না। আমরা এর বিচার চাই। মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব আমরা।" গত বৃহস্পতিবার থেকে প্রবল জ্বরে ভুগছিল খড়দহ মিশন পাড়ার বাসিন্দা সূর্যপ্রভ চন্দ। দু’দিন পর শনিবার জ্বর ও বমি নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করতে যান তার পরিবারের লোকেরা। কিন্তু অভিযোগ, প্রথমে ৩টি বেসরকারি হাসপাতাল তাকে ভর্তি করতে চায়নি। ওই অবস্থায় ছেলেকে নিয়ে অনেক ঘোরার পর নিউটাউনের ভাগীরথী নেওটিয়া হাসপাতালে ভর্তি করা হয় সূর্যপ্রভকে। চিকিৎসকেরা পরীক্ষা করে পরিবারকে জানান, এনকেফ্যালাইটিস হয়েছে সূর্যপ্রভর। সেখানেই পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা শুরু হয় তার। কিন্তু সোমবার রাতে চিকিৎসকেরা সূর্যপ্রভর পরিবারকে জানান, ব্রেনডেথ হয়েছে তার। তারপরেই বাবা-মা, পরিবারের বাকিদের সঙ্গে কথা বলে সূর্যপ্রভর অঙ্গদানের সিদ্ধান্ত নেন। সূত্রের খবর, মঙ্গলবার সকালে এসএসকেএম হাসপাতালের এক প্রতিনিধি দল পৌঁছয় নিউটাউনের ওই বেসরকারি হাসপাতালে। অত ছোট বাচ্চার কোন কোন অঙ্গ নেওয়া সম্ভব, তা খতিয়ে দেখেন তাঁরা। তারপরেই খবর দেওয়া হয় স্বাস্থ্যভবনের ব্রেনডেথ কমিটিকে। কমিটির প্রতিনিধিরা সেখানে গিয়ে পরীক্ষা করে জানান, কর্নিয়া ছাড়া আর কোনও অঙ্গদান করা সম্ভব হবে না সূর্যপ্রভর।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/news-state-election-commission-issue-notice-against-babul-supriya-for-loksabha-election-theme-song/

```