Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোদীর মতোই দিদিকে এ বার খোলা চিঠি অপর্ণাদের, পার্শ্বশিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে

দ্য ওয়াল ব্যুরো : পার্শ্বশিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ ও হেনস্থার প্রতিবাদে রবিবার টুইট করেছিলেন অভিনেত্রী ও চিত্র পরিচালক অপর্ণা সেন। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি পাঠালেন অপর্ণা সহ একাধিক বিদ্দ্বজন। এই তালিকায় রয়েছ

মোদীর মতোই দিদিকে এ বার খোলা চিঠি অপর্ণাদের, পার্শ্বশিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে

শেষ আপডেট: 19 August 2019 17:45

দ্য ওয়াল ব্যুরো : পার্শ্বশিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ ও হেনস্থার প্রতিবাদে রবিবার টুইট করেছিলেন অভিনেত্রী ও চিত্র পরিচালক অপর্ণা সেন। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি পাঠালেন অপর্ণা সহ একাধিক বিদ্দ্বজন। এই তালিকায় রয়েছেন, কৌশিক সেন, পরমব্রত চট্টোপাধ্যায়, বোলান গঙ্গোপাধ্যায়, রেশমি সেন, ঋদ্ধি সেন, পিয়া চক্রবর্তী, রূপসা দাশগুপ্ত, সোহাগ সেন প্রমুখ। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করেছেন তাঁরা। এই খোলা চিঠিতে তাঁরা লিখেছেন, ১৭ অগস্ট কল্যাণী বাস টার্মিনালে পার্শ্বশিক্ষকদের অবস্থানের উপরে নির্বিচারে লাঠি চালিয়েছে পুলিশ। মহিলা শিক্ষিকাদের পোশাক ছিঁড়ে দেওয়া হয়েছে। ১৯ অগস্ট সুবোধ মল্লিক স্কোয়্যারে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পার্ট টাইম শিক্ষকদের অনশনকে জোর করে থামিয়ে দেওয়া হয়েছে। কয়েকজনকে আটকও করা হয়েছে। শিক্ষকদের উপর এই ধরণের হামলা ও হেনস্থার তীব্র নিন্দা জানিয়েছেন তাঁরা। এ ছাড়াও তাঁরা অভিযোগ করেছেন, ১৫ অগস্ট অকাদেমি অফ ফাইন আর্টসের বাইরে একটি পথনাটিকা করা হয়। সেই পথনাটিকার এক অভিনেতা শুভঙ্কর দাস রাতে বাড়ি ফেরার পথে দমদমে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন। তিনি চোখে আংশিকভাবে দেখতে পাচ্ছেন না বলেই অভিযোগ করেছেন অপর্ণা সেন, কৌশিক সেনরা। এই ধরণের ঘটনার তীব্র নিন্দে করে সরকারকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন এই বিদ্দ্বজনেরা। এর আগে রবিবার মধ্যরাতে পার্শ্বশিক্ষকদের উপর হামলার প্রতিবাদে টুইট করে অপর্ণা লেখেন, “পুলিশ শিক্ষকদের উপর হামলা চালাচ্ছে। শিক্ষিকাদের যৌন হেনস্তা করা হচ্ছে। রাজ্য সরকার করছে কী?” অপর্ণা জানান, তিনি শহরে নেই। নইলে এক্ষুণি পার্শ্ব শিক্ষকদের পাশে গিয়ে দাঁড়াতেন। তবে তাঁর সব রকম সহানুভূতি শিক্ষকদের সঙ্গে রয়েছে। এ কথা বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন তিনি। টুইটে অপর্ণা লিখেছেন, “ম্যাডাম মুখ্যমন্ত্রী, দোষীদের খুঁজে বের করে তাঁদের কঠিন সাজা দেওয়া এ বার আপনার দায়িত্ব।” মাসখানেক আগে জয় শ্রীরাম ওয়ার-ক্রাই-এ পরিণত হয়েছে অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোলা চিঠি দিয়েছিলেন দেশের ৪৯ জন বিশিষ্ট ব্যক্তি। তাঁদের মধ্যেই অপর্ণা, কৌশিক, পরমব্রতরা ছিলেন। এ বার রাজ্যের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন তাঁরা।

```