Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মুর্শিদাবাদের পর ডানকুনি থেকে গ্রেফতার আরও এক জেএমবি জঙ্গি, বড়সড় সাফল্য কলকাতা পুলিশের এসটিএফের

দ্য ওয়াল ব্যুরো: ফের বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। মুর্শিদাবাদের সুতির পর এবার ডানকুনি গ্রেফতার হয়েছে জেএমবি-র আর এক জঙ্গি। পুলিশ জানিয়েছে, রবিবার রাতে ডানকুনির একটি বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে শে

মুর্শিদাবাদের পর ডানকুনি থেকে গ্রেফতার আরও এক জেএমবি জঙ্গি, বড়সড় সাফল্য কলকাতা পুলিশের এসটিএফের

শেষ আপডেট: 8 June 2020 10:25

দ্য ওয়াল ব্যুরো: ফের বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। মুর্শিদাবাদের সুতির পর এবার ডানকুনি গ্রেফতার হয়েছে জেএমবি-র আর এক জঙ্গি। পুলিশ জানিয়েছে, রবিবার রাতে ডানকুনির একটি বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে শেখ রেজাউল করিম ওরফে কিরণকে। সূত্রের খবর, জেএমবি প্রধান সালাউদ্দিনের অত্যন্ত ঘনিষ্ঠ এই রেজাউল। বুদ্ধগয়ার বিস্ফোরণে এই রেজাউল ছিল অন্যতম মুলচক্রী। এসটিএফ সূত্রে খবর, ২০১৪ সালে জেএমবি-তে যোগ দেয় এই রেজাউল। তারপর বুদ্ধগয়া বিস্ফোরণের পরিকল্পনা করে। ক্রমেই সালাউদ্দিনের বিশ্বাসভাজন এবং ঘনিষ্ঠ সহচর হয়ে ওঠে রেজাউল করিম। সংগঠনে তার নাম ছিল কিরণ। দীর্ঘদিন ধরেই বাংলায় সে ঘাঁটি গেড়েছে বলে খবর। এখানে আসা অন্যান্য জামাত জঙ্গিদের আস্তানা এবং অস্ত্রশস্ত্র সরবরাহের সবকিছু ছিল রেজাউলের নজরে। এর আগে মুর্শিদাবাদ থেকে জেমবি-র অন্যতম শীর্ষ নেতা আবদুল করিমকে পাকড়াও করেছিল কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। জঙ্গিপুর জেলা পুলিশের যৌথ উদ্যোগে সুতি থানার কাশিমনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এই আবদুল করিমও সালাউদ্দিনের অত্যন্ত ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। পরপর দু'জন জেএমবি জঙ্গি গ্রেফতার হওয়ার পর এসটিএফ-এর আধিকারিকরা জানিয়েছেন সালাউদ্দিনের ব্যাপারে আরও বিশেষ কিছু তথ্য জানা সম্ভব হবে।

```