দ্য ওয়াল ব্যুরো: নির্দিষ্ট সময়ের এক ঘণ্টা বাদে কোচবিহারে রাসমেলা ময়দানের মঞ্চে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারত মাতা কি জয় ধ্বনি দিয়ে বক্তৃতা শুরু করলেন অমিত শাহ।
পড়ুন অমিত শাহর বক্তৃতার লাইভ হাইলাইটস--
° একবার বিজেপি সরকার হলে মানুষ তো দূরের কথা পাখিও ঢুকতে পারবে না।
° ভ্রষ্টাচার শেষ করা জন্য পরিবর্তন যাত্রা।
° বেকারত্বের সমস্যা দূর করার জন্য পরিবর্তন যাত্রা।
° বোমা বিস্ফোরণ বন্ধ করার জন্য পরিবর্তন যাত্রা।
° সোনার বাংলা বানানোর জন্য এই পরিবর্তন যাত্রা।
° মমতা দিদির শাসনে বাংলা নীচে নেমে গিয়েছে।
° এবার বিজেপি ২০০-র বেশি আসন পাবে।
° মমতা দিদিকে অনেক সুযোগ দেওয়া হয়েছে।
° এবার নরেন্দ্র মোদীজিকে সুযোগ দিন।
° আমরা পাঁচ বছরে সোনার বাংলা বানাব।
° এই পরিবর্তন যাত্রা কৃষকদের দুর্দশা ঘোচানোর জন্য।
° এই ভূমিতে মোগলদের বিজয় রথ থেমে গিয়েছিল।
° এই ভূমি আজ অনুপ্রবেশকারীতে ভরে গিয়েছে।
° মোদী সরকার প্যারা মিলিটারি ফোর্সে নারায়ণী ব্যাটেলিয়ন তৈরি করবে।
° প্যারা মিলিটারি ট্রেনিং সেন্টারের নাম বীর চিলা রায়ের নামে রাখা হবে।
° কংগ্রেস, কমিউনিস্ট ও তৃণমূলের আমলে রাজবংশী সমাজের কোনও উন্নতি হয়নি।
° বিজেপি এলে রাজবংশী সাংস্কৃতিক কেন্দ্র স্থাপিত হবে।
° এখানে অল ইন্ডিয়া ট্যুরিস্ট সার্কিট তৈরি হবে।
° মমতা দেবী মনে করেন, ভোটে জেতার জন্য জনগণের দরকার নেই।
° মমতা মনে করেন, গুণ্ডারা তাঁকে ভোটে জেতাবে।
° এবারের ভোট হবে ঐতিহাসিক।
° মোদীজি কৃষকদের অ্যাকাউন্টে ৬ হাজার টাকা দেন।
° এখানে কেউ টাকা পান না।
° মমতা দিদি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর পাঠান না।
° বিজেপি এলেই আপনাদের অ্যাকাউন্টে ১৮ হাজার টাকা দেওয়া হবে।
° বাংলায় জয় শ্রীরাম বলা অপরাধ।
° এখানে যদি জয় শ্রীরাম বলা না যায়, তাহলে কি পাকিস্তানে গিয়ে বলব?
° জয় শ্রীরাম বললে মমতা দিদি নিজেকে অপমানিত মনে করেন।
° সারা দেশের লোক রামকে নিয়ে গর্ব করে।
° ২৫০ কোটি টাকা খরচ করে পঞ্চানন বর্মার মূর্তি প্রতিষ্ঠা করা হবে।
° ভোট শেষ হলে মমতাও জয় শ্রীরাম বলবেন।
° একবার আমাদের সরকার হলে এক সপ্তাহের মধ্যে বাংলার মানুষ আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পাবেন।
° মমতা দিদি ও তাঁর ভাতিজা নরেন্দ্র মোদী সরকারের সব প্রকল্পের রাস্তা বন্ধ করে দিয়েছেন।
° মোদী সরকার গরিবের কল্যাণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
° মমতা সরকার ভাইপোর কল্যাণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
° মমতা ভাবছেন, কবে তাঁর ভাইপো মুখ্যমন্ত্রী হবে।
° এবার বাংলার জনতাকে নরেন্দ্র মোদীর বিকাশের মডেল ও মমতা দিদির বিনাশের মডেলের মধ্যে একটিকে বেছে নিতে হবে।
° বিজেপি ক্ষমতায় এলে আমাদের দলের কর্মীদের হত্যাকারীদের খুঁজে খুঁজে জেলে পাঠাব।
° কারও ক্ষমতা নেই ভোটকে প্রভাবিত করে।
° আমাদের ১৩০ জন কর্মী মারা গিয়েছেন। তাঁদের দোষ কী ছিল? তাঁরা ভারত মাতা কি জয় স্লোগান দিতেন।
° মুখ্যমন্ত্রী হিসাবে ব্যর্থ মমতা।
° বাংলায় আইনের শাসন নেই।
° রাজনৈতিক খুনের মামলায় বাংলা ভারতে এক নম্বর।
° উত্তরবঙ্গে বিপুল সংখ্যক চা বাগানের শ্রমিক আছেন। নরেন্দ্র মোদী তাঁদের জন্য ২ হাজার কোটির প্যাকেজ ঘোষণা করেছেন।
° চা বাগানের শ্রমিকদের কথা ৭০ বছরে কেউ ভাবেনি।
° আপনারা বিজেপিকে ক্ষমতায় আনুন।
° আমরা আপনাদের সব সমস্যার সমাধান করব।
° উত্তরবঙ্গকে এমন স্থান বানাব, যেখানে সারা ভারত থেকে মানুষ আসবেন। তাতে এখানে বহু লোকের কর্মসংস্থান হবে।
° ডবল ইঞ্জিন বাংলাকে অনেক আগে নিয়ে যাবে।
° দুর্গাপূজা, রামনবমী, সরস্বতী পূজা সবই এখানে হবে। ইয়ে হিন্দুস্তান হ্যায়।
° ভোটে মমতা কোথায় লড়বেন বুঝতে পারছেন না। চলো পাল্টাই। তৃণমূল সরকারকে উখাড় কর ফেক দেঙ্গে। দুই হাত তুলে বলুন জয় শ্রীরাম।