Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জোট বেঁধে নিজের ভোট নিজে দেওয়ার আবেদন জানালেন অমিত

দ্য ওয়াল ব্যুরো: রবিবার গভীর রাতে পৌঁছেছিলেন শহরে। সোমবার দু'জোড়া জনসভা করতে যাওয়ার আগে নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলন করে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বাংলার মানুষের কাছে আবেদন জানালেন, এককাট্টা হয়ে বুথে যান। নিজের

জোট বেঁধে নিজের ভোট নিজে দেওয়ার আবেদন জানালেন অমিত

শেষ আপডেট: 22 April 2019 05:23

দ্য ওয়াল ব্যুরো: রবিবার গভীর রাতে পৌঁছেছিলেন শহরে। সোমবার দু'জোড়া জনসভা করতে যাওয়ার আগে নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলন করে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বাংলার মানুষের কাছে আবেদন জানালেন, এককাট্টা হয়ে বুথে যান। নিজের ভোট নিজে দিন। যে আবহ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন, তাকে ভেঙে ফেলুন। এক বছর আগের পঞ্চায়েত নির্বাচনে হিংসার কথা উল্লেখ করে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি বলেন, "গত পঞ্চায়েত ভোটে বাংলার ৩৭ শতাংশ মানুষ ভোট দিতে পারেননি। এ বার ভোট দিন।" আশ্বাস দিয়ে শাহ বলেন, "গতবার নিরাপত্তা ছিল না। কিন্তু এবার পরিস্থিতি বদলেছে। বুথে থাকবে সিআরপিএফ। গণতন্ত্রের প্রহরী হিসেবে থাকবে বিজেপি কর্মীরাও। নিজের ভোট নিজে দিন। যাকে ইচ্ছে তাকে দিন।" বাংলায় গণতন্ত্রের হত্যা হচ্ছে বলে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপি-র শীর্ষ নেতা। কয়েকদিন আগেই পুরুলিয়ার আড়ষায় গ্রামের একটি গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল বিজেপি-র বুথকর্মী বছর ২৭-এর শিশুপাল সহিসের। একই ভাবে পঞ্চায়েত নির্বাচনের পর বলরামপুরে আটচল্লিশ ঘণ্টার মধ্যে দুই বিজেপি কর্মী ত্রিলোচন মাহাত এবং দুলাল কুমারের দেহ উদ্ধার হয়েছিল। এ দিন সেই প্রসঙ্গ টেনে অমিত শাহ বলেন, "বাংলার গণতন্ত্রকেও একই ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লটকে দিয়েছে।" বাংলায় গণতন্ত্রের হাল বোঝাতে, পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন প্রসঙ্গও তোলেন শাহ। বলেন, "বাংলায় মমতাদিদির আমলে এমনই গণতন্ত্রের অবস্থা দাঁড়িয়েছে যে, হাইকোর্টকে বলতে হচ্ছে হোয়াটসঅ্যাপে মনোনয়ন নিতে। দেশের আর কোথাও এমন অবস্থা নেই।" তৃণমূল নেত্রীর বিরুদ্ধে কটাক্ষের সুরে শাহ বলেন, "এখন দেখছি মমতাদিদি মাঝে মাঝে গণতন্ত্রের বুলি আওড়াচ্ছেন। এ সব দেখে.শুনেও ভাল লাগছে।" সোমবার যত বেলা গড়াবে রাজনৈতিক উত্তাপও বাড়বে লাফিয়ে লাফিয়ে। অমিত শাহ চারটি সভা করবেন। মমতা করবেন তিনটি জনসভা। ফলে তৃতীয় দফার ভোটের আগের দিনই, তৃণমূল-বিজেপি সওয়াল জবাবে সরগরম হতে চলেছে বঙ্গ রাজনীতির উঠোন।

```