Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘পিসি যদি কলকাতার ভোট আটকে না দিতেন…’, হায়দরাবাদে উত্থানের পর কটাক্ষ মালব্যর

দ্য ওয়াল ব্যুরো: দেশের যে প্রান্তে যা হচ্ছে, বিজেপি নেতারা সব কিছুর সঙ্গে জুড়ে দেখতে চাইছেন বাংলাকে। বুঝিয়ে দিচ্ছেন, কেন্দ্রীয় বিজেপি বাংলা নিয়ে আসলে কতটা ফোকাসড! শুক্রবার তেলেঙ্গানার গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন ভোটের ফল প্রকা

‘পিসি যদি কলকাতার ভোট আটকে না দিতেন…’, হায়দরাবাদে উত্থানের পর কটাক্ষ মালব্যর

শেষ আপডেট: 4 December 2020 11:31

দ্য ওয়াল ব্যুরো: দেশের যে প্রান্তে যা হচ্ছে, বিজেপি নেতারা সব কিছুর সঙ্গে জুড়ে দেখতে চাইছেন বাংলাকে। বুঝিয়ে দিচ্ছেন, কেন্দ্রীয় বিজেপি বাংলা নিয়ে আসলে কতটা ফোকাসড! শুক্রবার তেলেঙ্গানার গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন ভোটের ফল প্রকাশ হচ্ছে। তাতে দেখা যাচ্ছে গত বারের তুলনায় প্রায় ১০ গুণ আসন বাড়তে চলেছে বিজেপির। আর তারপরেই কলকাতা কর্পোরেশনের ভোট না করানো নিয়ে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের বিরুদ্ধে টুইট দাগলেন বিজেপির আইটি সেলের প্রধান তথা বাংলার সহ পর্যবেক্ষক অমিত মালব্য। এদিন মালব্য টুইটে লিখেছেন, “পিসি যদি কলকাতা কর্পোরেশনের ভোট স্থগিত না করে দিতেন, জোর করে যদি ক্ষমতা আঁকড়ে না থাকতেন তাহলে সেখানেও একই ঘটনা ঘটত। কোনও মিম তৃণমূলকে রক্ষা করতে পারত না। বিধানসভায় কী হতে চলেছে তা স্পষ্ট হয়ে যেত।” মালব্য এও লিখেছেন, “এই জন্যই হয়তো তিনি দেরি করেছেন।” https://twitter.com/amitmalviya/status/1334796455731720192?s=20 সকাল থেকে দেখা যাচ্ছিল ৮০-র বেশি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। কিন্তু বেলা গড়াতে ছবি বদলে যায়। দেখা যায় একে রয়েছে তেলেঙ্গানার শাসকদল তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমতি। দুইয়ে আসাদউদ্দিন ওয়াইসির মিম এবং তিনে বিজেপি। বিকেল সাড়ে চারটে পর্যন্ত খবর, এখনও গণনা হচ্ছে। সব মিলিয়ে টিআরএস এগিয়ে রয়েছে বা জিতেছে ৬৭টি আসনে। মিম ৪২টি আসনে এবং বিজেপি ৩৯টি আসনে। কংগ্রেসকে কার্যত খুঁজে পাওয়া যাচ্ছে না। যদিও বিজেপি দাক্ষিণাত্যের জমিতে এই উত্থানকেই বড় করেই দেখাতে চাইছে। কারণ গত ভোটে নিজামের শহরে বিজেপি জিতেছিল চারটি আসন। এবার তা ১০ গুণ বেড়ে যেতে চলেছে (এখনও যা ট্রেন্ড)। গেরুয়া শিবিরের নেতারা বলছেন, এখন আর কেউ বিজেপিকে বলতে পারবে না যে হিন্দি হার্টল্যন্ডের পার্টি। কারণ উত্তর-পূর্ব থেকে দক্ষিণ ভারত সর্বত্রই জয়জয়কার চলছে বিজেপির। গত মে মাসে কলকাতা কর্পোরেশনের মেয়াদ ফুরিয়েছে। তারপর বিদায়ী মেয়র তথা পুরমন্ত্রীকে মাথায় রেখে প্রশাসক বোর্ড গঠন করেছে নবান্ন। সরকারের যুক্তি, কোভিডের কারণে ভোটগ্রহণ করা সম্ভব নয়। কলকাতা ছাড়াও রাজ্যের ১০০টির বেশি পুরসভায় বোর্ডের মেয়াদ ফুরিয়ে যাওয়ায় প্রশাসক বসাতে হয়েছে। একুশের বিধানসভার আগে সেমিফাইনাল হিসেবে পুর ভোটকে দেখছিল রাজনৈতিক দলগুলি। কিন্তু কোভিডের কারণে সব ঘেঁটে গিয়েছে। যদিও বিজেপি, সিপিএম-সহ বিরোধী দলগুলির বক্তব্য, তৃণমূল ভয় পেয়েই ভোট করায়নি। কোভিডটা অযুহাত। তাদের বক্তব্য, হাওড়া কর্পোরেশনের মেয়াদ তো দু’বছর আগে ফুরিয়ে গেছে। তখন তো আর কোভিড ছিল না। তাহলে তখন কেন ভোট করায়নি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার?

```