Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফণীর তাণ্ডব শুরু মেদিনীপুরে, প্রায় ১ লক্ষ মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে ত্রাণশিবিরে 

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার সকালেই ওড়িশা উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় ফণী। বেলা বাড়তেই তা এগিয়ে আসে পশ্চিমবঙ্গের দিকে। বিকেলের পরেই মেদিনীপুর দিয়ে তা প্রবেশ করেছে এ রাজ্যে। ফণীর প্রভাবে দুই মেদিনীপুরে শুরু হয় প্রবল ঝড়-বৃষ্টি। ঝড়ের দাপটে অনেক

ফণীর তাণ্ডব শুরু মেদিনীপুরে, প্রায় ১ লক্ষ মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে ত্রাণশিবিরে 

শেষ আপডেট: 3 May 2019 19:29

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার সকালেই ওড়িশা উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় ফণী। বেলা বাড়তেই তা এগিয়ে আসে পশ্চিমবঙ্গের দিকে। বিকেলের পরেই মেদিনীপুর দিয়ে তা প্রবেশ করেছে এ রাজ্যে। ফণীর প্রভাবে দুই মেদিনীপুরে শুরু হয় প্রবল ঝড়-বৃষ্টি। ঝড়ের দাপটে অনেক কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। উপড়ে গিয়েছে অনেক গাছ। এই পরিস্থিতিতে কাঁথি, রামনগর, হলদিয়া, দিঘা প্রভৃতি অঞ্চলের প্রায় ১ লক্ষ মানুষকে উদ্ধার করে রাখা হয়েছে ত্রাণশিবিরে। আর এই পুরোটাই তদারক করেছেন পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতা তথা রাজ্যের পরিবেশ ও পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। ফণীর দাপটে বিকেল থেকে হালকা ঝড়-বৃষ্টি শুরু হলেও রাত্রি ১০টা ১৫ থেকে ব্যাপক ঝড়-বৃষ্টি শুরু হয়েছে দুই মেদিনীপুর জুড়ে। রাত বাড়লে ঝড়ের গতিবেগ একটু কমলেও এখনও হচ্ছে প্রবল বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস এখনও বহুক্ষণ চলবে এই দুর্যোগ। এই ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক মানুষ। নষ্ট হয়ে গিয়েছে বিঘের পর বিঘে পানের বরজ। মৎস্যজীবী সহ বহু দুর্গত মানুষকে বিভিন্ন স্কুলে ত্রাণশিবির করে রাখা হয়েছে। পরিস্থিতি মোকাবিলা করার জন্য রয়েছে বিপর্যয় মোকাবিলা দল। ফণীর পূর্বাভাস পাওয়ার পরে বৃহস্পতিবার থেকেই তোড়জোড় চলছিল। শুক্রবার সকালে দিঘার সব হোটেলকে খালি করে পরিবহণ দফতরের বিশেষ বাসে করে ৬০০ পর্যটককে ফিরিয়ে আনা হয়েছে। এ ছাড়াও এখনও সেখানে রাখা আছে আরও ৫০টি বাস। দরকার পড়লে যাতে মানুষকে নিয়ে আসা যায়, তার জন্য এই ব্যবস্থা। প্রায় ৩০ হাজার মানুষকে আগেই সরিয়ে আনা হয়েছিল বিভিন্ন ত্রাণশিবিরে। আগে থেকে প্রস্তুতি থাকায় কোনও প্রাণহানি ঘটেনি। কিন্তু যত সময় এগিয়েছে, ত্রাণশিবিরে দুর্গতদের সংখ্যা বেড়েছে। জানা গিয়েছে, সবরকম পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে প্রশাসন।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/news-kolkata-youth-of-city-spread-message-to-help-people-if-needed-during-fani-through-social-media/

```