Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজ্য পুলিশের এসআই পদে নিয়োগে দুর্নীতির অভিযোগ, মামলা দায়ের হাইকোর্টে

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য পুলিশের সাব-ইনস্পেকটর পদে নিয়োগে ব্যাপক দুর্নীতি হচ্ছে, এমন অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। আজ মঙ্গলবার এই মামলার শুনানিতে প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বি

রাজ্য পুলিশের এসআই পদে নিয়োগে দুর্নীতির অভিযোগ, মামলা দায়ের হাইকোর্টে

শেষ আপডেট: 25 August 2021 09:26

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য পুলিশের সাব-ইনস্পেকটর পদে নিয়োগে ব্যাপক দুর্নীতি হচ্ছে, এমন অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। আজ মঙ্গলবার এই মামলার শুনানিতে প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে মামলার শুনানিতে রাজ্য সরকারের হলফনামা তলব করা হয়েছে। মামলাকারীদের অভিযোগ, নিয়োগপ্রক্রিয়া নিয়ম মেনে হয়নি। সাব-ইনস্পেকটর পদে নিয়োগে কারচুপি হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় যে নিয়ম বা রুল উল্লেখ থাকে, তার ১০০ রুল মানা হয়নি বলে অভিযোগ। পিটিশনে আরও বলা হয়েছে, ২০১৯ সালে রাজ্য পুলিশের ৫০টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয়। এ বছর জুন মাসে সে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। অভিযোগ, ৫০ জনের মধ্যে ৪৮ জনই বিশেষ সম্প্রদায়ের। মামলাকারীদের দাবি, পিছিয়ে পরা সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকার অনেক উদ্যোগ নিচ্ছে বলে শোনা যাচ্ছে। কিন্তু আদতে চাকরি দেওয়ার সময় অনিয়ম চলছে। সরকারি সূত্রের খবর, পশ্চিমবঙ্গ সরকারের ওবিসি তালিকায় দুটো ক্যাটেগরি আছে। ক্যাটেগরি ‘এ’ ও ক্যাটেগরি ‘বি’। এই দুই তালিকায় ১৭ শতাংশ আসন সংরক্ষিত রাখা আছে, যার মধ্যে ক্যাটেগরি এ-র জন্য ৭ শতাংশ আসন সংরক্ষিত ও ক্যাটেগরি বি-এর জন্য ১০ শতাংশ আসন সংরক্ষিত। এ-ক্যাটেগরিতে রয়েছে ৮১টি সম্প্রদায় এবং বি-ক্যাটেগরিতে ৯৭টি সম্প্রদায়। এদের অধিকাংশই মুসলিম সম্প্রদায়। পিটিশনে যে বিশেষ একটি সম্প্রদায়ের উল্লেখ করা হয়েছে, তা এদিকেই ইঙ্গিত করা হয়েছে বলে মনে করছে ওয়াকিবহারমহল। মামলাকারীদের আবেদন শুনে, নিয়োগপ্রক্রিয়ায় দুর্নীতির বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে রাজ্য সরকারকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি হবে ২৩ সেপ্টেম্বর।

```