Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুর্শিদাবাদে ছাত্রীকে লাগাতার ধর্ষণের অভিযোগ গৃহশিক্ষকের বিরুদ্ধে, জড়াল শাসকদলের নামও

দ্য ওয়াল ব্যুরো: নবম শ্রেণির ছাত্রীকে লাগাতার ধর্ষণের অভিযোগে উত্তপ্ত হল মুর্শিদাবাদের ভগবানগোলা ১ নম্বর ব্লকের সুন্দরপুর গ্রাম। অভিযোগ, আব্দুর রহিম ওরফে বিট্টু ওই ছাত্রীকে লাগাতার ধর্ষণ করেছে। সোমবারই এনিয়ে উত্তপ্ত হয়েছিল এলাকা। মঙ্গলবার

মুর্শিদাবাদে ছাত্রীকে লাগাতার ধর্ষণের অভিযোগ গৃহশিক্ষকের বিরুদ্ধে, জড়াল শাসকদলের নামও

শেষ আপডেট: 20 October 2020 15:58

দ্য ওয়াল ব্যুরো: নবম শ্রেণির ছাত্রীকে লাগাতার ধর্ষণের অভিযোগে উত্তপ্ত হল মুর্শিদাবাদের ভগবানগোলা ১ নম্বর ব্লকের সুন্দরপুর গ্রাম। অভিযোগ, আব্দুর রহিম ওরফে বিট্টু ওই ছাত্রীকে লাগাতার ধর্ষণ করেছে। সোমবারই এনিয়ে উত্তপ্ত হয়েছিল এলাকা। মঙ্গলবার তাতে রাজনৈতিক রঙ লেগে যায়।জানা গিয়েছে রহিমের মামী আঞ্জুরা বিবি স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল সদস্য। তিনি প্রশাসনের উপর প্রভাব খাটিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। ওই ছাত্রীর বাবা পরিযায়ী শ্রমিক।আপাতত তিনি ভিন রাজ্যে কাজে রয়েছেন। মেয়েকে অনেক কষ্ট করেই পড়াশোনা শেখাচ্ছেন মা। জানা গিয়েছে, ওই গৃহশিক্ষকের কাছে বিজ্ঞান বিভাগের বিষয়গুলি পড়তে যেত ওই কিশোরী। অভিযোগ, পড়ানো শেষ হয়ে গেলে বাকি ছাত্রছাত্রীদের ছুটি দিয়ে দিলেও আটকে রাখা হত ওই ছাত্রীকে।তারপর চলত যৌন নির্যাতন। সম্প্রতি মেয়ের কিছু আচরণে সন্দেহ হয় মায়ের। কিন্তু প্রথমে কিছু বলেনি সে। তার মা জানিয়েছেন, পড়তে যাওয়ার কথা বলতেই ভয়ে কুঁকড়ে যেত মেয়ে। কিছুতেই ওই মাস্টারমশাইয়ের কাছে পড়তে যেতে চাইত না। এরপর অনেক জিজ্ঞাসা করার পর মায়ের কাছে সব খুলে বলে ওই ছাত্রী। স্বামী দূরে থাকেন।তাই প্রতিবেশীদের কাছে গোটা ঘটনা জানান। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। মঙ্গলবার, অভিযুক্তের মামী তথা তৃণমূলের পঞ্চায়েত সদস্য বলেন, সিপিএম আর কংগ্রেস মিলে এই ষড়যন্ত্র করেছে। রাজনৈতিক রঙ লাগানোর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। তাঁদের বক্তব্য, এখানে সিপিএম কংগ্রেসের কোনও ব্যাপারই নেই। অপরাধীকে আড়াল করতেই এই ধরনের কথা বলা হচ্ছে। ধর্ষণের ঘটনা চাউর হতেই, এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্ত গৃহশিক্ষক। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ওই ছাত্রী তদন্তকারীদের বলেছে, গৃহশিক্ষক হুমকি দিয়েছিল, মুখ খুললে প্রাণে মেরে দেওয়া হবে। অভিযুক্তকে ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ।

```