Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্যাক্সিতে উঠলেই ৫০ টাকা! দাবি আদায়ে ধর্মঘট ১২-১৩ অগস্ট

দ্য ওয়াল ব্যুরো: বেসরকারি বাস-মিনিবাসের ভাড়া কাঠামো এখনও চূড়ান্ত হয়নি। ফলে হাতে গোনা বেসরকারি বাস-মিনিবাস চলছে রাস্তায়। এর মধ্যেই ট্যাক্সির ন্যূনতম ভাড়া বৃদ্ধির দাবিতে ৪৮ ঘণ্টা ধর্মঘট ডাকল ট্যাক্সি ইউনিয়ন। আগামী ১২ ও ১৩ অগস্ট দু’দিন ট্যা

ট্যাক্সিতে উঠলেই ৫০ টাকা! দাবি আদায়ে ধর্মঘট ১২-১৩ অগস্ট

শেষ আপডেট: 27 July 2021 10:13

দ্য ওয়াল ব্যুরো: বেসরকারি বাস-মিনিবাসের ভাড়া কাঠামো এখনও চূড়ান্ত হয়নি। ফলে হাতে গোনা বেসরকারি বাস-মিনিবাস চলছে রাস্তায়। এর মধ্যেই ট্যাক্সির ন্যূনতম ভাড়া বৃদ্ধির দাবিতে ৪৮ ঘণ্টা ধর্মঘট ডাকল ট্যাক্সি ইউনিয়ন। আগামী ১২ ও ১৩ অগস্ট দু’দিন ট্যাক্সি ধর্মঘটের ডাক দিয়েছে অল বেঙ্গল ট্যাক্সি ইউনিয়ন। সংগঠনের সম্পাদক বিমল গুহ বলেছেন, সরকার যদি ভাড়া না বাড়ায় তাহলে আগামী দিনে ৭২ ঘণ্টা ধর্মঘটের পথে হাঁটবেন তাঁরা। দেখুন ভিডিও https://www.youtube.com/watch?v=PGovKmW0V4M বিমল গুহ এও বলেছেন, ট্যাক্সি ইউনিয়নের পক্ষ থেকে রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমকে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু এখনও কোনও পদক্ষেপ হচ্ছে না দেখেই তাঁরা ধর্মঘটের পথে হাঁটছেন। ট্যাক্সি ইউনিয়ন দাবি করেছে, প্রথম দু’কিলোমিটারের জন্য ন্যূনতম ভাড়া করতে হবে ৫০ টাকা। এখন ট্যাক্সিতে উঠলেই দিতে হয় ৩০ টাকা। অর্থাৎ একসঙ্গে ২০ টাকা ভাড়া বাড়ানোর দাবি করেছে ট্যাক্সি ইউনিয়ন। পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে পুরনো ভাড়া কাঠামোয় আর গাড়ি চালানো যাচ্ছে না বলে দাবি ট্যাক্সি ইউনিয়নের।

```