Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনা সতর্কতা: আলিপুরদুয়ারে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ১৯ জন

দ্য ওয়াল ব্যুরো: নভেল করোনাভাইরাস আক্রান্ত দেশ থেকে যে উনিশজন আলিপুরদুয়ারে ফিরেছেন তাঁদের শরীরে এখনও পর্যন্ত করোনাভাইরাসের কোনও লক্ষণ দেখা যায়নি। তাঁদের মধ্যে দু’জন এখনও নিজের বাড়িতেই নজরদারির মধ্যে রয়েছেন গত আঠাশ দিন ধরে। ফালাকাটা সুপার

করোনা সতর্কতা: আলিপুরদুয়ারে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ১৯ জন

শেষ আপডেট: 10 March 2020 06:35

দ্য ওয়াল ব্যুরো: নভেল করোনাভাইরাস আক্রান্ত দেশ থেকে যে উনিশজন আলিপুরদুয়ারে ফিরেছেন তাঁদের শরীরে এখনও পর্যন্ত করোনাভাইরাসের কোনও লক্ষণ দেখা যায়নি। তাঁদের মধ্যে দু’জন এখনও নিজের বাড়িতেই নজরদারির মধ্যে রয়েছেন গত আঠাশ দিন ধরে। ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে গত ন’দিন ধরে যাঁরা ভর্তি রয়েছেন তাঁদের মধ্যে এখনও পর্যন্ত করোনাভাইরাসের কোনও লক্ষণ দেখা যায়নি। তাঁদের দু’জনের স্বাস্থ্যই ভাল রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। ভারত-ভুটান সীমান্তে এখনও পর্যন্ত যত জনের ইউনিভার্সাল থার্মাল স্ক্রিনিং করা হয়েছে তাঁদের মধ্যে একজনের শরীরের জ্বর ধরা পড়েছে। তাঁর শরীরে করোনাভাইরাস আক্রান্ত হওয়ার অন্য কোনও লক্ষণ এখনও দেখা যায়নি। ভুটানে এক মার্কিন নাগরিকের শরীরে করোনাভাইরাস ধরা পড়ার পর থেকেই ভুটান লাগোয়া জয়গাঁয় সতর্কতা অবলম্বন করা হচ্ছে। যাঁরা সীমান্ত পার হয়ে এদেশে ঢুকছেন তাঁদের পরীক্ষা করে দেখা হচ্ছে করোনাভাইরাসের কোনও লক্ষণ আছে কিনা। ভুটানে করোনা ভাইরাস আক্রান্ত মার্কিন নাগরিকের সঙ্গে একই বিমানে ওঠায় ও তাঁর সংস্পর্শে আসায় আরও এক ব্যাক্তিকে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেছে জেলা স্বাস্থ্য দফতর। শনিবার রাতে তাঁকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে জেলায় করোনা ভাইরাসের জন্য নোডাল হাসপাতাল ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তরিত করে দেওয়া হয়। তবে দু’জনের কারও শরীরেই এখনও করোনাভাইরাস সংক্রমণের কোনও লক্ষণ পাওয়া যায়নি বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য দফতর। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ব্যবস্থা নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন। ট্রেনে ট্রেনে সচেতনতামূলক পোস্টার বিলি করা হচ্ছে, রেলের কর্মচারীদের হ্যান্ড স্যানিটাইজার বিলি করা হচ্ছে। এছাড়াও বেশ কয়েকটি পদক্ষেপ করা হয়েছে যেমন রেলের কর্মীরা মাস্ক পরে কাজ করছেন। রেলের আলিপুরদুয়ার ডিভিশনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। আধিকারিকদের নম্বরও দেওয়া হয়েছে।

```