Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

ঘন কুয়াশা ও অসময়ের বৃষ্টিতে আলুচাষে ব্যাপক ক্ষতি বাঁকুড়ায়

দ্য ওয়াল ব্যুরো: বাঁকুড়ায় আলু তোলার মরসুমের শুরুতেই ঘন কুয়াশা, তার উপরে টানা বৃষ্টি – এই দুইয়ে মিলে ব্যাপক ক্ষতি হয়েছে আলুচাষের। বাঁকুড়ায় এখন আলু তোলার সময়। এই সময় কুয়াশা ও বৃষ্টির জেরে বাঁকুড়ার বিস্তীর্ণ অঞ্চলে আলুর ধসারোগ দেখা দিয়েছে।

ঘন কুয়াশা ও অসময়ের বৃষ্টিতে আলুচাষে ব্যাপক ক্ষতি বাঁকুড়ায়

শেষ আপডেট: 7 March 2020 10:03

দ্য ওয়াল ব্যুরো: বাঁকুড়ায় আলু তোলার মরসুমের শুরুতেই ঘন কুয়াশা, তার উপরে টানা বৃষ্টি – এই দুইয়ে মিলে ব্যাপক ক্ষতি হয়েছে আলুচাষের। বাঁকুড়ায় এখন আলু তোলার সময়। এই সময় কুয়াশা ও বৃষ্টির জেরে বাঁকুড়ার বিস্তীর্ণ অঞ্চলে আলুর ধসারোগ দেখা দিয়েছে। বাঁকুড়া জেলার কোতুলপুরে জেলার মধ্যে সবথেকে বেশি আলুর চাষ হয়। আবহাওয়ার কারণে কোতুলপুর ব্লকের বিস্তীর্ণ অঞ্চলের কৃষকদের মাথায় হাত। অসময়ের বৃষ্টিতে এখন আলুর খেত জলে থইথই করছে। আলু তোলার মুখে বৃষ্টির জেরে বিঘের পর বিঘে জমিতে জলের তলায় পড়ে রয়েছে আলু। তা খেত থেকে কী ভাবে তুলে আনবেন তা নিয়ে চিন্তায় আলুচাষিরা। চাষিরা মনে করছেন আবহাওয়ার খামখেয়ালিপনায় কোতুলপুর ব্লকের প্রায় একশো একর আলুর খেতের ব্যাপক ক্ষতি হয়েছে। বাড়তি লাভের আশায় আলু চাষ করতে নেমে ফাল্গুনের বৃষ্টি আলুচাষিদের ভরাডুবি করেছে বলে মনে করছেন কৃষকরা।  ঋণ করে যাঁরা আলু চাষ করেছিলেন এখন তাঁদেরচিন্তা কী ভাবে সেই টাকা তাঁরা শোধ করবেন। যে জমি যত নীচু সেখানে তত সমস্যা আলু উদ্ধারে। যেসব জমি উঁচু সেখান থেকে আলু তোলা শুরু করে দিয়েছেন কৃষকরা। তবে জমি ভিজে থাকায় তাতে সমস্যা হচ্ছে।

```