Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বালুরঘাটে জনবহুল এলাকা থেকে কোয়ারেন্টাইন সেন্টার সরানোর দাবিতে বিক্ষোভ

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের পুর হাসপাতাল (মাতৃসদন) সংলগ্ন এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার করাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। জনবহুল এলাকায় এই সেন্টার করা নিয়ে তাঁরা আপত্তি জানিয়েছেন। সে

বালুরঘাটে জনবহুল এলাকা থেকে কোয়ারেন্টাইন সেন্টার সরানোর দাবিতে বিক্ষোভ

শেষ আপডেট: 13 May 2020 11:02

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের পুর হাসপাতাল (মাতৃসদন) সংলগ্ন এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার করাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। জনবহুল এলাকায় এই সেন্টার করা নিয়ে তাঁরা আপত্তি জানিয়েছেন। সেন্টারটি অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার দাবিও জানিয়েছেন তাঁরা। বালুরঘাট শহরের বাসিন্দা সুমন সরকার বলেন, “মুখ্যমন্ত্রী বলেছেন জনবহুল এলাকায় এই ধরনের সেন্টার করা যাবে না। তা হলে কী ভাবে প্রশাসন এত জনবহুল এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার করে? হাসপাতালের মধ্যেই বা কী ভাবে কোয়ারেন্টাইন সেন্টার করা হচ্ছে? এই বিষয়ে একাধিক বার জানানোর পরেও সমস্যা কোনও সুরাহা হয়নি।” বালুরঘাট পুরসভার মাতৃসদনকে ফেসিলিটি কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে। এই হাসপাতালে মঙ্গলবার রাতে ভিন জেলা ফেরত শ্রমিকদের রাখতে গেলে স্থানীয় বাসিন্দাদের প্রবল বাধার মুখে পড়তে হয় স্বাস্থ্যকর্মীদের। এলাকার বাসিন্দাদের দাবি করেন বালুরঘাট শহরের মধ্যে পুর হাসপাতালে তৈরি করা কোয়ারেন্টাইন কেন্দ্রটিকে অন্য কোথাও সরিয়ে নিয়ে যাওয়া হোক। মঙ্গলবার রাতের পরে বুধবার সকালেও বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলেন, “এই মাতৃসদনে প্রসূতি, সদ্যজাত ও শিশুদের টিকাকরণ কর্মসূচি চলে। এদিনও শিশুদের প্রতিশোধক দেওয়ার কাজ হয়েছে। এখানে কোয়ারেন্টাইন সেন্টার চালু থাকলে যে কোনও মুহূর্তে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে।” বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা বুধবার মাতৃসদনে বিক্ষোভ দেখানোর পরে মহকুমাশাসকের দ্বারস্থ হন। বালুরঘাটের মহকুমাশাসক রঞ্জন মুখোপাধ্যায় বিস্তারিত কিছু বলতে না চাইলেও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

```